‘আর্জেন্টিনা নগর’ থেকে ফের কারাগারে ভক্ত আজাদ মেম্বার

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে দেশজুড়ে পরিচিতি পাওয়া নোয়াখালীর আলোচিত আবুল কালাম আজাদ মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ

2026-06-28T21:03:41+00:00
2026-06-28T21:03:41+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
‘আর্জেন্টিনা নগর’ থেকে ফের কারাগারে ভক্ত আজাদ মেম্বার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৯:০৩ পিএম 
নোয়াখালীর আলোচিত আবুল কালাম আজাদ মেম্বারকে গ্রেফতার। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে দেশজুড়ে পরিচিতি পাওয়া নোয়াখালীর আলোচিত আবুল কালাম আজাদ মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের পক্ষে অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

রোববার (২৮ জুন) বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। 

Advertisement
এর আগে, একই দিন দুপুরে সেনবাগ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজাদ মেম্বার উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।


খোঁজ নিয়ে জানা যায়, আজাদ মেম্বার স্থানীয়ভাবে একজন চা বিক্রেতা হলেও আর্জেন্টিনা ফুটবল দল ও লিওনেল মেসির প্রতি ভালোবাসার কারণে দেশব্যাপী পরিচিতি পান। নিজের বাড়ি, দোকান ও আশপাশের এলাকাকে আকাশী-সাদা রঙে সাজিয়ে তিনি ‘আর্জেন্টিনা নগর’ নামে আলোচনায় আসেন। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতলে এলাকাবাসীকে গরু জবাই করে ভোজ দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। এ কারণে বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশন টকশোতেও অংশ নিয়েছিলেন তিনি। ফুটবলপ্রেমী হিসেবে পরিচিতির পাশাপাশি তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় তৃণমূল নেতা ও অনলাইন কর্মী ছিলেন। এর আগেও রাজনৈতিক মামলায় তিনি কারাভোগ করেছেন।

সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার জানান, নিষিদ্ধ সংগঠনের পক্ষে অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রোববার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   আর্জেন্টিনা নগর  কারাগার  ভক্ত  আজাদ মেম্বার  নোয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: