বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতায় বইছে আনন্দের হাওয়া

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ার খবরে কলকাতার নিউমার্কেট চত্বরে বইছে আনন্দের হাওয়া। বাংলাদেশি পর্যটকদের অন্যতম

2026-06-29T09:58:03+00:00
2026-06-29T09:58:03+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক
বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতায় বইছে আনন্দের হাওয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৫৮ এএম 
বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতায় বইছে আনন্দের হাওয়া। ছবি : সংগৃহীত
বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ার খবরে কলকাতার নিউমার্কেট চত্বরে বইছে আনন্দের হাওয়া। বাংলাদেশি পর্যটকদের অন্যতম গন্তব্য হিসেবে পরিচিত এই বাজারের ব্যবসায়ীরা আশা করছেন, ভিসা চালুর ফলে সেখানে পুরোনো কর্মচাঞ্চল্য ফিরে আসবে। 

গত শনিবার কলকাতার নিউমার্কেটের মারকুইস স্ট্রিট-ফ্রিস্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বাংলাদেশি অতিথিদের আগমনকে কেন্দ্র করে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পরদিন রোববার (২৮ জুন) থেকে ভিসা কার্যক্রম শুরু হয়। 

বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতার নিউমার্কেট এলাকায় সিসিটিভি নজরদারি আরও জোরদারের বিষয়ে শনিবারের বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি পর্যটকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং কোনো সমস্যায় পড়লে দ্রুত সহায়তা দেওয়ার উপায় নিয়েও মতবিনিময় করেন ব্যবসায়ীরা। বাংলাদেশি অতিথিদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ বজায় রাখাই ছিল বৈঠকের মূল লক্ষ্য।

বৈঠক শেষে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে নিউমার্কেট চত্বরের প্রায় ৩৬টি সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করা হয় এবং সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা তা যাচাই করা হয়।

দীর্ঘদিন পর পর্যটন ভিসা চালুর আনন্দে বৈঠক শেষে নিজেদের মধ্যে মিষ্টিমুখ ও মিষ্টি বিতরণ করেন নিউমার্কেটের ব্যবসায়ীরা। তারা আশাবাদী, সরকারের এই সিদ্ধান্তে নিউমার্কেট আবার তার চেনা প্রাণচঞ্চল রূপ ফিরে পাবে।


নিউমার্কেটের বস্ত্র ব্যবসায়ী সঞ্জয় মজুমদার বলেন, শুধু মেডিকেল ভিসার ওপর নির্ভর করে ব্যবসা চালানো সম্ভব ছিল না। ফলে পরিবহন থেকে শুরু করে গোটা এলাকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করছি আবার আগের মতো পরিস্থিতি ফিরবে।

নিউমার্কেটের সুপরিচিত খাবারের হোটেল কস্তুরী বা খালেকের কর্মচারী সাইফ উদ্দিন জানান, ব্যবসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। শুধু মেডিকেল ভিসায় যারা আসছিলেন, তাদের ওপর নির্ভর করে ব্যবসা চলছিল না। পর্যটন ভিসা চালু হওয়ায় আমরা ভীষণ খুশি। আমরা আশাবাদী, ফের আগের মতো জমজমাট ব্যবসা হবে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ভিসা  কলকাতা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: