খাগড়াছড়িতে লোকালয় থেকে বার্মিজ পাইথন উদ্ধার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে বার্মিজ পাইথন প্রজাতির অজগর (বৈজ্ঞানিক নাম-পাইথন বিভিট্টাটাস) উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯) জুন সকালে উপজেলার উত্তর

2026-06-29T12:48:09+00:00
2026-06-29T12:48:09+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে লোকালয় থেকে বার্মিজ পাইথন উদ্ধার
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:৪৮ পিএম 
বার্মিজ পাইথন প্রজাতির অজগর। ছবি : সময়ের আলো
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে বার্মিজ পাইথন প্রজাতির অজগর (বৈজ্ঞানিক নাম-পাইথন বিভিট্টাটাস) উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯) জুন সকালে উপজেলার উত্তর হাচিনসনপুর এলাকার নালায় স্থানীয় কৃষক জামাল উদ্দিনের মাছ ধরার জালে আটকা পড়ে অজগরটি। 

পরে স্থানীয়রা উদ্ধার করে অজগরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

Advertisement
স্থানীয়রা জানান, নালায় মাছ ধরার জন্য জাল পেতেছিলেন স্থানীয় কৃষক জামাল উদ্দিন। সকালে গিয়ে তিনি দেখতে পান, তার মাছ ধরার জালে বিশাল একটি সাপ আটকে আছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। পরে এলাকাবাসী সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বন বিভাগকে খবর দেয়।


মেরুং রেঞ্জের উপ-বনরক্ষক কর্মকর্তা মো. জাফর উল্লাহ জানান, খবর পেয়ে সাপটিকে উদ্ধার করতে এসেছি। ৮ ফুট দৈর্ঘ্যের ৭ দশমিক ৮০০ গ্রামের এই সাপটি খাবারের খুঁজে লোকালয়ে চলে এসেছে। এটিকে আমরা উদ্ধার করে নিয়ে যাচ্ছি। নিরাপদ বনে সাপটিকে অবমুক্ত করা হবে।

ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স বাংলাদেশের সংগঠক হৃদয় বড়ুয়া জানান, খাগড়াছড়িতে লোকালয় থেকে এই প্রথমবার বার্মিজ পাইথন উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম বিভাগে এর উপস্থিতি রয়েছে। এটি সম্পূর্ণ নির্বিষ সাপ। সাপ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই সাপ দেখলে না মেরে আমাদেরকে খবর দিলে আমরা উদ্ধার করে নিয়ে যাবো।

সাপটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করায় বন্যপ্রাণী ও পরিবেশ প্রেমীরা স্থানীয়দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

সময়ের আলো/জোই
  বিষয়:   খাগড়াছড়ি  লোকালয়  বার্মিজ  পাইথন উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: