বিদায়বেলায় যে উপহার রেখে গেলেন জর্ডানের ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক

খেলা

চলমান ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে জর্ডান। তবে বিদায়বেলায় দেশটির ফুটবল তারকাদের আচরণে মুগ্ধ হয়েছেন ফিফা।ফিফা প্রকাশিত এক

2026-06-29T17:09:03+00:00
2026-06-29T17:09:03+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
বিদায়বেলায় যে উপহার রেখে গেলেন জর্ডানের ফুটবলাররা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:০৯ পিএম 
ছবি : সংগৃহীত
চলমান ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে জর্ডান। তবে বিদায়বেলায় দেশটির ফুটবল তারকাদের আচরণে মুগ্ধ হয়েছেন ফিফা। 

ফিফা প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে জর্ডানের ড্রেসিংরুম একেবারে পরিষ্কার-পরিচ্ছন্ন অবস্থায় রেখে গেছেন খেলোয়াড়রা। শুধু তাই নয়, তারা স্টেডিয়াম কর্মী ও ফিফা কর্মকর্তাদের জন্য রেখে গেছেন দেশটির ঐতিহ্যবাহী মিষ্টি, উপহার এবং হাতে লেখা একটি “ধন্যবাদ” বার্তা।

চিঠিতে টুর্নামেন্ট আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানানো হয় এবং উল্লেখ করা হয়, এই অভিষেক বিশ্বকাপ অভিজ্ঞতা তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। কর্মীদের নিবেদন, পেশাদারিত্ব ও উষ্ণ আতিথেয়তার প্রশংসা করে জর্ডান নিজেদের সংস্কৃতির প্রতীক হিসেবে মিষ্টি ও উপহার রেখে যায়।

ফিফা সামাজিক মাধ্যমে এই আচরণকে ‘চূড়ান্ত সম্মান’ হিসেবে আখ্যা দিয়েছে।

উল্লেখ্য, অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হেরে আসর শুরুর পর আলজেরিয়ার কাছে ২-১ গোলের হারে গ্রুপ জে থেকে তাদের নকআউট পর্বে ওঠার আশা শেষ হয়ে যায়।

তাদের শেষ ম্যাচ ছিল আর্জেন্টিনার বিপক্ষে। ম্যাচটিতে ৩-১ গোলে হেরে যায় তারা। তবু ম্যাচটি তাদের কাছে স্মরণীয় হয়েই থাকবে। ম্যাচ শেষে দলটির অনেক ফুটবলার তাদের ইনস্টাগ্রাম পোস্টে লিওনেল মেসির সঙ্গে ছবি পোস্ট করেছেন।


এদিকে, বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও ফুটবলের সৌন্দর্য আর মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ইরান। মাঠে স্বপ্নভঙ্গ হলেও, আয়োজক শহর ও সমর্থকদের উদ্দেশ্যে রেখে গেছে হাতে লেখা এক আবেগঘন বার্তা। যেখানে ছিল শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বান।

লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ড্রেসিংরুমে ইরানের খেলোয়াড়রা রেখে যান হাতে লেখা একটি চিঠি। পরে সেটি প্রকাশ করে ইরান ফুটবল ফেডারেশন।

চিঠিতে লেখা ছিল, ইরানের চেতনা সবসময় জীবন্ত ও অটুট।’ সঙ্গে ছিল সব দেশের মানুষের প্রতি শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বান।

সময়ের আলো/আআ
  বিষয়:   বিদায়বেলা  উপহার  জর্ডান  ফুটবল  বিশ্বকাপ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: