হারারে টেস্ট : ব্যাটিংয়ে ব্যর্থতার পর বোলিংয়েও হতাশা

ক্রীড়া ডেস্ক

খেলা

হারারে টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে গুটিয়ে যাওয়ার পর বল হাতেও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। বরং ইনোসেন্ট কাইয়ার

2026-06-29T16:09:45+00:00
2026-06-29T16:09:45+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
খেলা
হারারে টেস্ট : ব্যাটিংয়ে ব্যর্থতার পর বোলিংয়েও হতাশা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:০৯ পিএম 
হারারে টেস্ট : ব্যাটিংয়ে ব্যর্থতার পর বোলিংয়েও হতাশা। সংগৃহীত ছবি
হারারে টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে গুটিয়ে যাওয়ার পর বল হাতেও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। বরং ইনোসেন্ট কাইয়ার দুর্দান্ত সেঞ্চুরিতে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে ১৩৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল, হারিয়েছিল কেবল এক উইকেট। সোমবার (২৯ জুন) দ্বিতীয় দিনের শুরুতে দ্রুতই বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ টপকে লিড নেয় স্বাগতিকরা। তবে লিড নেওয়ার পর বাংলাদেশকে সামান্য স্বস্তি এনে দেন পেসার খালেদ আহমেদ।

অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর। কিন্তু সেই সাফল্যের পর আর কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশ। ব্রায়ান বেনেটকে সঙ্গে নিয়ে ইনিংস বড় করেন ইনোসেন্ট কাইয়া।


বাংলাদেশি বোলারদের হতাশ করে দারুণ ধৈর্য ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন কাইয়া। এবাদত হোসেনকে চার মেরে ১৫৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেন এই ডানহাতি ব্যাটার।

লাঞ্চ বিরতি পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ২৪৯ রান। তাতে বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ১০৯ রানের লিড নিয়ে চালকের আসনেই রয়েছে স্বাগতিকরা।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   টেস্ট ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: