নেত্রকোনায় নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৯ জুন) সকালে উপজেলার হোগলা

2026-06-29T17:14:04+00:00
2026-06-29T17:14:47+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
সারাদেশ
নেত্রকোনায় নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:১৪ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৬ ৫:১৪ পিএম
নবজাতকের মরদেহ। ছবি : প্রতীকী
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার হোগলা ইউনিয়নের কালিহরকান্দা গ্রামের কালিহর নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে নবজাতক শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে তদন্ত অফিসার হাবিবুর রহমান পিপিএম ও এসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহ উদ্ধার করে।


পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, নবজাতকটিকে শার্টের ভেতর প্যাঁচিয়ে রশিতে একটি ইট বেঁধে ডুবিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/মহু


  বিষয়:   নেত্রকোনা  নদী  নবজাতক  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: