ঢাকা মেডিকেলের পাশ থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই মেয়ে নবজাতক বয়স

2026-06-28T19:35:42+00:00
2026-06-28T19:35:42+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
সারাদেশ
ঢাকা মেডিকেলের পাশ থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৭:৩৫ পিএম 
ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই মেয়ে নবজাতক বয়স হবে আনুমানিক একদিন বলে ধারণা করছে পুলিশ।

রোববার (২৮ জুন) বিকাল পৌনে ৬টার দিকে হাসপাতালের প্রশাসনিক গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে নবজাতক মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. লাভলু আহমেদ জানান, বিকালে খবর পেয়ে ঢাকা মেডিকেলের প্রশাসনিক গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে ওই মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নবজাতকটি একটি কালো কাপড় দিয়ে মোড়ানো ছিল। ওই নবজাতকের বয়স হবে আনুমানিক একদিন।


তিনি আরও জানান, কে বা কারা মৃত অবস্থায় নবজাতকের মরদেহটি ফেলে রেখে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ঢাকা  মেডিকেল  নবজাতক  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: