জমির জটিলতায় নিঃস্ব হচ্ছে বহু পরিবার : ভূমিমন্ত্রী

রাজশাহী ব্যুরো

সারাদেশ

জমিসংক্রান্ত নানা জটিলতা ও বিরোধের কারণে বহু পরিবার নিঃস্ব হচ্ছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, সাধারণ

2026-11-28T12:48:24+00:00
2026-11-28T12:48:24+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
জমির জটিলতায় নিঃস্ব হচ্ছে বহু পরিবার : ভূমিমন্ত্রী
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৪৮ পিএম 
জমির জটিলতায় নিঃস্ব হচ্ছে বহু পরিবার : ভূমিমন্ত্রী
জমির জটিলতায় নিঃস্ব হচ্ছে বহু পরিবার : ভূমিমন্ত্রী
জমিসংক্রান্ত নানা জটিলতা ও বিরোধের কারণে বহু পরিবার নিঃস্ব হচ্ছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, সাধারণ মানুষ যেন ভূমি অফিসে গিয়ে কোনো ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্পের হোল্ডিং ও খতিয়ান ডেটা এন্ট্রি এবং যাচাইসংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, জমিসংক্রান্ত বিরোধ ও জটিলতা থেকে মানুষকে মুক্তি দিতে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। এ জন্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। কোনো কৃষক বা সাধারণ মানুষ যেন তাদের ন্যায্য ভূমি অধিকার থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর দিতে হবে।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড)সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। কোনোভাবেই ভূমিদস্যুদের প্রশ্রয় দেওয়া যাবে না।

মন্ত্রী আরও বলেন, সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ে প্রায় ৫৫৭ জন কানুনগো স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনৈতিক লেনদেন ছাড়াই এ নিয়োগ সম্পন্ন হয়েছে। এ ধরনের উদ্যোগ ভূমি মন্ত্রণালয়ের প্রতি মানুষের আস্থা বাড়াবে।


সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, ভূমির তথ্য ডিজিটাইজ করার পাশাপাশি সেগুলোর নির্ভুলতা যাচাই ও নিয়মিত হালনাগাদ করা জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার বলেন, ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন কার্যকর হলে জমিসংক্রান্ত জটিলতা ও মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।

ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্নে জানান, দেশের ৬৪ জেলায় প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমি রেকর্ড ডিজিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যাচাই প্রক্রিয়া ও ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে এ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   ভূমিমন্ত্রী  মিজানুর রহমান মিনু  ভূমি ব্যবস্থাপনা  জমির বিরোধ  ভূমি অফিস  ভূমি হয়রানি  রাজশাহী  ভূমি ডিজিটাইজেশন  ইউএনডিপি বাংলাদেশ  কানুনগো নিয়োগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: