প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৪২ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক দুটি স্থানে বোমাসদৃশ বস্তু পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট বাজার ও রেলওয়ে স্টেশন এলাকায় বস্তু দুটি দেখতে পান স্থানীয়রা।
এর মধ্যে একটি জগন্নাথগঞ্জ ঘাট বাজারে পান ব্যবসায়ী আব্দুল সালামের টং দোকানের পাশে এবং অন্যটি জগন্নাথগঞ্জ ঘাট রেলওয়ে স্টেশনের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত পরিত্যক্ত প্রস্রাবখানার সামনে পাওয়া যায়।
খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে একটি বালতি ভর্তি পানিতে এবং অন্যটি পাশের জলাশয়ে ফেলে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়।
সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান সিদ্দিক জানান, পৃথক দুটি স্থানে পাওয়া বোমাসদৃশ বস্তু দুটি পানিতে ফেলে নিষ্ক্রিয় করা হয়েছে।
সময়ের আলো/জোই