‘আমাকে সম্মান দিস না কেন?’— এ কথা বলেই স্কুলছাত্রকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

রাজধানীর দোলাইপাড় উচ্চ বিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে শাহরিয়ার সাঞ্জু (১৬) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত শাহরিয়ার নবম ওই

2026-06-28T18:45:42+00:00
2026-06-28T18:45:42+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিক্ষা
‘আমাকে সম্মান দিস না কেন?’— এ কথা বলেই স্কুলছাত্রকে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৬:৪৫ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর দোলাইপাড় উচ্চ বিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে শাহরিয়ার সাঞ্জু (১৬) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত শাহরিয়ার নবম ওই স্কুলের শ্রেণির শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৮ জুন) বেলা ১২টার দিকে স্কুলের সামনে এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তার অস্ত্রোপচার চলছে বলে জানা গেছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী ও বন্ধুরা জানায়, সকালের ক্লাসের পর টিফিন করে তারা আবার স্কুলে যায়। স্কুলে দুপুরে তাদের বৃক্ষরোপণ কর্মসূচি ছিল। বেলা ১২টার দিকে সাঞ্জু যখন স্কুলের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন একই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র নাজিম ইসলাম জয় তার পথরোধ করে। জয়ের সাথে ছিল, ৯ম শ্রেণির মুহিন ও মুহিনের আপন খালাতো ভাই মাহিম।

এ সময় জয় নিজেকে সিনিয়র দাবি করে সাঞ্জুকে বলে, তুই আমাকে সিনিয়র হিসেবে সম্মান দিস না কেন? কথা কাটাকাটির এক পর্যায়ে জয় তার পকেটে থাকা সুইচ গিয়ার দিয়ে সাঞ্জুর পেটে আঘাত করে। সঙ্গে সঙ্গে তার পেট থেকে রক্ত ঝরতে দেখে জয়সহ বাকিরা পালিয়ে যায়। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।


ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সাঞ্জুর পেটের ডান পাশে ছুরিকাঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। জরুরিভাবে তার অপারেশন চলছে।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঘটনাটি শ্যামপুর থানায় অবগত করা হয়েছে। তারা তদন্ত করে দেখছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   স্কুলছাত্র  আহত  ছুরিকাঘাত  শিক্ষা 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: