উন্নয়নের নামে গাছ কাটা বন্ধ করতে হবে : জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি

শিক্ষা

উন্নয়নের নামে গাছপালা কাটা বন্ধ এবং প্রাণ-প্রকৃতি রক্ষায় ব্যক্তিগত পর্যায় থেকে সচেতনতা ও পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)

2026-11-27T15:06:40+00:00
2026-11-27T15:06:40+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিক্ষা
উন্নয়নের নামে গাছ কাটা বন্ধ করতে হবে : জাবি উপাচার্য
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:০৬ পিএম 
প্রজাপতি মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। ছবি : সময়ের আলো
প্রজাপতি মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। ছবি : সময়ের আলো
উন্নয়নের নামে গাছপালা কাটা বন্ধ এবং প্রাণ-প্রকৃতি রক্ষায় ব্যক্তিগত পর্যায় থেকে সচেতনতা ও পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আয়োজিত ‘প্রজাপতি মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপাচার্য। এ সময় তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে আর কোনো অপরিকল্পিত গাছ কাটতে দেওয়া হবে না। প্রকৃতি সংরক্ষণ মানুষের জীবন সুরক্ষার সঙ্গে গভীরভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

উপাচার্য আরও বলেন, ক্যাম্পাসে এমন একটি প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে চান, যেখানে প্রজাপতিকে কৃত্রিম নেটের মধ্যে আটকে নয়, বরং ফুল ও গাছের সান্নিধ্যে মুক্তভাবে দেখা যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা।

এ ছাড়া উপস্থিত ছিলেন মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক, আইইউসিএনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা হোসাইন, বন অধিদপ্তরের কর্মকর্তারা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং তথ্য কমিশনের প্রধান অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানসহ অনেকে।


মেলায় প্রকৃতি সংরক্ষণে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের বিশিষ্ট পানিসম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। বন্য প্রাণী গবেষণায় অবদানের জন্য পুরস্কৃত হন নাবিলা জামান জ্যোতি।

আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন অরুণাভো ব্রুনো। দ্বিতীয় হন মাসুক আহমেদ এবং তৃতীয় স্থান অর্জন করেন ইকবাল এইচ বাবু।

বন্য প্রাণী সংরক্ষণে গণমাধ্যমের অবদানের স্বীকৃতি হিসেবে তিনটি ক্যাটাগরিতে ‘মিডিয়া অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। ব্রডকাস্ট ক্যাটাগরিতে পুরস্কার পান এনটিভির আকিব সুলতান অর্ণব। প্রিন্ট ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কৃত হন দৈনিক যায়যায়দিনের ওসমান সরদার ও দৈনিক ইত্তেফাকের বেনজির হোসেন। ডিজিটাল ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার পান দৈনিক বণিক বার্তার মো. আতাউর রহমান ও দৈনিক নিউ এজের সাগর হোসাইন।

দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পাপেট শোসহ নানা আয়োজন। প্রজাপতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা তৈরি এবং প্রকৃতির প্রতি মানুষের দায়িত্ববোধ বাড়াতে প্রতিবছরের মতো এবারও এ মেলার আয়োজন করা হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  জাবি  প্রজাপতি মেলা  নূরুল ইসলাম  গাছ কাটা  প্রকৃতি সংরক্ষণ  জীববৈচিত্র্য  বাটারফ্লাই অ্যাওয়ার্ড  মিডিয়া অ্যাওয়ার্ড  আইনুন নিশাত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: