প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:২৫ এএম

পবিপ্রবিতে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক। ছবি : সময়ের আলো
পবিপ্রবিতে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক। ছবি : সময়ের আলোপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিরাগত এক প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পেছন থেকে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা তাদের হাতেনাতে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় কর্মরত আনসারের অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার মো. রাকিব।
অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার মো. রাকিব জানান, প্রশাসনিক ভবনের পেছনে একটি ছেলে তার বান্ধবীকে নিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। খবর পেয়ে নিরাপত্তা রক্ষীরা তাদের নিরাপত্তা কার্যালয়ে নিয়ে আসেন। পরে তাদের অভিভাবকদের ডেকে এনে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় হস্তান্তর করা হয়।
আটক হওয়া দুজন দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের বাসিন্দা। জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন।
আটক মো. রবিউল ইসলাম বলেন, আমরা ঘুরতে আসছি, স্যারেরা আমাদেরকে দেখতে পেয়ে এখানে নিয়ে আসছে। আমাদের ফ্যামিলি আমাদের আলাদা করার চেষ্টা করবে। বিভিন্ন সময় আমাদেরকে টর্চার করছে ফ্যামিলি থেকে। আমরা বিয়ে করতে চাই।
রবিউল ইসলামের বাবা মুহাম্মাদ ইমাম উদ্দীন বলেন, ছেলে-মেয়ের এখনো বিয়ের বয়স হয়নি। তার ছেলে এখনো বেকার এবং তিনি ছেলেকে একটি চাকরি দেওয়ার চেষ্টা করছেন। ছেলের চাকরি হলে মেয়ের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি দেখা যাবে।
সময়ের আলো/আতা