নেতৃত্ব শেখাবে লিডারশিপ সামিট, বক্তা মুনিফ আম্মার

সাজিদ আনিল

শিক্ষা

তরুণদের নেতৃত্ব বিকাশে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের লিডারশিপ সামিট। লিডারশিপ ডেভেলপমেন্ট একাডেমির আয়োজনে আগামী ২৮ নভেম্বর বিজিএমইএ ইউনিভার্সিটি

2026-11-25T21:01:40+00:00
2026-11-25T21:01:40+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিক্ষা
নেতৃত্ব শেখাবে লিডারশিপ সামিট, বক্তা মুনিফ আম্মার
সাজিদ আনিল
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:০১ পিএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
তরুণদের নেতৃত্ব বিকাশে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের লিডারশিপ সামিট। লিডারশিপ ডেভেলপমেন্ট একাডেমির আয়োজনে আগামী ২৮ নভেম্বর বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে বসবে ‘লিডারশিপ সামিট ঢাকা ২০২৬’।

‘ওয়ান সামিট, ওয়ান ভিশন, অ্যা জেনারেশন অব লিডার্স’ প্রতিপাদ্যে আয়োজিত এ সামিটের সহযোগী হিসেবে রয়েছে লিও ক্লাব অব বিইউএফটি। বিশেষ এ আয়োজনে এক ছাদের নিচে মিলিত হবেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও উদ্যোক্তারা। সামিটের মিডিয়া পার্টনার দৈনিক সময়ের আলো।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক সময়ের আলোর চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার। ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে : দক্ষতা, নেটওয়ার্কিং ও ক্যারিয়ার সম্ভাবনা’ শীর্ষক সেশনে বক্তব্য দেবেন তিনি।

এ ছাড়া বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা সামিটে তাদের পেশাগত অভিজ্ঞতা, নেতৃত্বের চর্চা এবং ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরবেন। তরুণদের নেতৃত্বের দক্ষতা বিকাশ, পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সম্ভাবনা তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।

সময়ের আলো/কেআই
  বিষয়:   নেতৃত্ব  লিডারশিপ  সামিট  বক্তা  মুনিফ আম্মার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: