মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা প্রকাশ করা হয়েছে। এতে ভর্তির আবেদনের

2026-11-25T10:32:43+00:00
2026-11-25T10:34:07+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিক্ষা
মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৩২ এএম  আপডেট: ২৫.১১.২০২৬ ১০:৩৪ এএম
আবেদনকারীদের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় নিয়মিত উত্তীর্ণ হতে হবে। ছবি : সংগৃহীত
আবেদনকারীদের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় নিয়মিত উত্তীর্ণ হতে হবে। ছবি : সংগৃহীত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা প্রকাশ করা হয়েছে। এতে ভর্তির আবেদনের যোগ্যতা ও বিভিন্ন শর্ত নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে প্রকাশিত নীতিমালা অনুযায়ী, মেডিকেল ও ডেন্টালে ভর্তির আবেদন করতে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মিলিয়ে ন্যূনতম জিপিএ ৮ দশমিক ৫০ থাকতে হবে। তবে, সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন না।

আবেদনকারীদের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় নিয়মিত উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে উচ্চমাধ্যমিকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩ দশমিক ৫০ বা ‘এ মাইনাস’ থাকতে হবে।


নীতিমালা অনুযায়ী, সাধারণ আসনে শুধু বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। তবে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসনে বিদেশিরাও আবেদনের সুযোগ পাবেন।

সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ৫-এর স্কেলে সম্মিলিত জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ থাকতে হবে। পাশাপাশি জীববিজ্ঞানে ন্যূনতম ৩ দশমিক ৫০ বা ‘এ মাইনাস’ গ্রেড অর্জন করতে হবে।

যেসব দেশে এসএসসি ও এইচএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় না, সেসব দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল বিবেচনায় নেওয়া হবে।

বিএমডিসি জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সব মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা কার্যকর হবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   মেডিকেল  ডেন্টাল  ভর্তির নীতিমালা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: