রুয়েটে ভর্তির আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

রাজশাহী ব্যুরো

শিক্ষা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ (২০২৬-২৭) ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে চলতি বছরের

2026-11-25T19:30:16+00:00
2026-11-25T19:30:16+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিক্ষা
রুয়েটে ভর্তির আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৩০ পিএম 
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ (২০২৬-২৭) ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে চলতি বছরের ১২ ডিসেম্বর থেকে। আবেদন করা যাবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত যোগ্যতা অনুসারে আবেদন করতে হবে রুয়েটের ওয়েবসাইটে। আবেদন প্রক্রিয়া শেষে অনলাইন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। 

২০২৭ সালের ২৮ জানুয়ারি দুইটি কেন্দ্রে (রুয়েট ও বুয়েট) অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি প্রফেসর ড. মো. কামরুজ্জামান।

সভার সিদ্ধান্ত অনুসারে, নির্ধারিত ওয়েবসাইটে আবেদনের পাশাপাশি প্রবেশপত্র সংগ্রহ, সিটপ্ল্যান, রেজাল্ট পাবলিকেশনের তারিখ সহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য উচ্চতর গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজিতে সর্বমোট ৮০টি প্রশ্নে ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ‘খ’ গ্রুপে ভর্তিচ্ছু প্রার্থীদেরকে অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  রুয়েট  আবেদন  অনলাইন  প্রবেশপত্র  ভর্তি পরীক্ষা 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: