১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে বুধবার (২৫ নভেম্বর)। এর মধ্যে কৃষি গুচ্ছভুক্ত ৯টি

2026-11-25T12:09:01+00:00
2026-11-25T12:10:03+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিক্ষা
১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:০৯ পিএম  আপডেট: ২৫.১১.২০২৬ ১২:১০ পিএম
এবার আবেদনকারীদের জন্য জিপিএর শর্ত কমিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। ফাইল ছবি
এবার আবেদনকারীদের জন্য জিপিএর শর্ত কমিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। ফাইল ছবি
দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে বুধবার (২৫ নভেম্বর)। এর মধ্যে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে। এবার আবেদনকারীদের জন্য জিপিএর শর্ত কমিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। কিছু ক্ষেত্রে শর্ত শিথিল করায় আগের তুলনায় বেশি শিক্ষার্থী আবেদনের সুযোগ পাবেন।

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা যাবে ২৫ নভেম্বর থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। মোবাইল ও অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে এ ফি পরিশোধ করা যাবে। তবে, লেনদেনের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।

ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচনের ক্ষেত্রে আবেদনকারীদের তালিকাভুক্ত কেন্দ্রগুলোর মধ্যে ১ থেকে ৯ পর্যন্ত পছন্দক্রম দিতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থীদের পছন্দক্রম এবং আবেদন ফি জমার তারিখ ও সময়ের অগ্রাধিকার বিবেচনায় কেন্দ্র নির্ধারণ করা হবে। প্রয়োজনে এক বা একাধিক উপকেন্দ্রেও পরীক্ষা নেওয়া হতে পারে।


কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন করা হবে ২০২৬ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষার সিলেবাস অনুযায়ী।

পরীক্ষায় ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বর থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। অন্যদিকে, প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা হবে।

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন রয়েছে ৩ হাজার ৭৯৫টি। বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসনসংখ্যা হলো-

- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় : ১ হাজার ৬৬টি।
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় : ৫১০টি।
- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় : ৭০৫টি।
- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ৪৭৩টি।
- চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় : ২৭৫টি।
- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় : ৪৩১টি।
- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: ১৫০টি।
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় : ৯৯টি।
- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় : ৮৬টি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটে আবেদনের ক্ষেত্রে মোট ও পৃথক জিপিএর শর্ত কমানো হয়েছে। একই সঙ্গে ‘ই’ ইউনিটেও গত বছরের তুলনায় ন্যূনতম মোট জিপিএ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে, ‘সি’ ইউনিটের আবেদনের যোগ্যতায় কোনো পরিবর্তন আনা হয়নি।

বিশ্ববিদ্যালয়টিতে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ প্রতিটি ইউনিটে আবেদনের ফি ১ হাজার ২০০ টাকা। ‘ই’ ইউনিটের জন্য ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদনপ্রক্রিয়া, ফি জমা দেওয়ার নিয়ম ও ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকায় পাওয়া যাবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী বছরের ১ জানুয়ারি ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট (চারুকলা অনুষদ), ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) পরীক্ষা নেওয়া হবে।

প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   বিশ্ববিদ্যালয়  ভর্তি  আবেদন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: