বাকৃবিতে নিজ কক্ষে ইয়াবাসহ কর্মচারী আটক

বাকৃবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়েছেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় তার

2026-11-25T19:33:57+00:00
2026-11-25T19:33:57+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিক্ষা
বাকৃবিতে নিজ কক্ষে ইয়াবাসহ কর্মচারী আটক
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম 
বাকৃবিতে নিজ কক্ষে ইয়াবাসহ কর্মচারী আটক
বাকৃবিতে নিজ কক্ষে ইয়াবাসহ কর্মচারী আটক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়েছেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় তার নিজ কক্ষ থেকে তাকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যক্তিবর্গ। ওই কর্মচারীর নাম কৃষিবিদ মো. মাহমুদুল কবীর খান এবং তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় কর্মরত আছেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক ও প্রক্টর কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তারা অভিযান চালাচ্ছিলেন। সেসময় টিএসসির ২য় তলায় মাহমুদুল কবিরের কক্ষ থেকে ইয়াবাসহ তাকে হাতেনাতে ধরা হয়। এরপর তার সঙ্গে কথোপকথন শেষে তার স্বীকারোক্তি নেওয়া হয়।


বিশ্বস্ত সূত্র জানা যায়, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন গণতদন্ত কমিটির তদন্ত রিপোর্ট অনুযায়ী কৃষিবিদ মো. মাহমুদুল কবীর খানকে শিক্ষা বিষয়ক শাখা-২ এর সহকারী রেজিস্ট্রার পদ থেকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে তিনি বিভিন্ন আবেদনের মাধ্যমে নিরাপত্তা শাখায় কাজের অনুমতি পান।

ইয়াবাসহ আটকের ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম বলেন, তাকে কক্ষ থেকে আটক করার পরে তিনি তার অপরাধ স্বীকার করেছেন। আমরা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছি। আমরা এখন একটি প্রতিবেদন তৈরি করব এবং সেটি রেজিস্ট্রার বরাবর প্রদান করব। এই ঘটনার তদন্ত কমিটি হবে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বাকৃবি  নিজ কক্ষ  ইয়াবা  কর্মচারী  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: