ম্যানেজমেন্ট উইকে জাবিতে মঞ্চ মাতাবেন জেমস

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল বৃহস্পতিবার কনসার্টে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় রক তারকা ও নগর বাউলের প্রধান শিল্পী জেমস। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট

2026-11-25T23:19:51+00:00
2026-11-25T23:19:51+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিক্ষা
ম্যানেজমেন্ট উইকে জাবিতে মঞ্চ মাতাবেন জেমস
জাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:১৯ পিএম 
শিল্পী জেমস। ছবি : সংগৃহীত
শিল্পী জেমস। ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল বৃহস্পতিবার কনসার্টে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় রক তারকা ও নগর বাউলের প্রধান শিল্পী জেমস। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে ছয় দিনব্যাপী ‘ম্যানেজমেন্ট উইক ৭.০’-এর অংশ হিসেবে এ কনসার্টের আয়োজন করা হয়েছে।

গত ২২ নভেম্বর শুরু হওয়া এ উৎসব চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত উৎসবের পঞ্চম দিনে, ২৬ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে কনসার্ট। এতে জেমসের পাশাপাশি সংগীত পরিবেশন করবে ব্যান্ড বেঙ্গল সিম্ফনি।

আয়োজকেরা জানান, ম্যানেজমেন্ট উইক ঘিরে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ জেমসের সরাসরি সংগীত পরিবেশনা। প্রিয় শিল্পীর গান সামনে থেকে শোনার অপেক্ষায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


জেমস দীর্ঘদিন ধরে দেশের সংগীতাঙ্গনে জনপ্রিয়। তার গাওয়া ‘মা’, ‘বাবা’, ‘পাগলা হাওয়া’, ‘দুষ্টু ছেলের দল’ ও ‘তারায় তারায়’ সহ বেশ কয়েকটি গান শ্রোতাদের কাছে পরিচিত। ব্যান্ড নগর বাউলের মাধ্যমে দেশ-বিদেশের মঞ্চে নিয়মিত সংগীত পরিবেশন করেন তিনি।

উল্লেখ্য, ছয় দিনব্যাপী ম্যানেজমেন্ট উইক ৭.০-এর সমাপনী হবে আগামী ২৭ নভেম্বর।

সময়ের আলো/জোই
  বিষয়:   জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  গান  নগর বাউল  জেমস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: