সম্পূর্ণ বিনামূল্যে সুইডেনে স্নাতকোত্তরের সুযোগ

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

বাংলাদেশসহ নির্ধারিত কয়েকটি দেশের শিক্ষার্থীদের দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে সম্পূর্ণ টিউশন ফি মওকুফের সুযোগ দিচ্ছে সুইডেনের চালমার্স ইউনিভার্সিটি অব

2026-11-27T17:59:21+00:00
2026-11-27T17:59:21+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিক্ষা
সম্পূর্ণ বিনামূল্যে সুইডেনে স্নাতকোত্তরের সুযোগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
বাংলাদেশসহ নির্ধারিত কয়েকটি দেশের শিক্ষার্থীদের দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে সম্পূর্ণ টিউশন ফি মওকুফের সুযোগ দিচ্ছে সুইডেনের চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি। অ্যাডলারবার্ট স্টাডি স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন। বৃত্তির জন্য আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।

সুইডেনের গোথেনবার্গে অবস্থিত চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি একটি গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রযুক্তি, প্রাকৃতিক বিজ্ঞান, স্থাপত্য, গণিত, সামুদ্রিক বিজ্ঞান ও ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে বিশ্ববিদ্যালয়টি।

১৮২৯ সালে সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালক উইলিয়াম চালমারের অনুদানে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।

বৃত্তির সুযোগ-সুবিধা

অ্যাডলারবার্ট স্টাডি স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। দুই বছর মেয়াদি এ প্রোগ্রাম চারটি সেমিস্টারে সম্পন্ন হবে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি ভালো একাডেমিক ফলাফল এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

যেসব কাগজপত্র লাগবে

আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এগুলো হলো—

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি বা ছবিশিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্রজীবনবৃত্তান্ত (সিভি)ইংরেজি ভাষা দক্ষতার সনদমোটিভেশন লেটারসুপারিশপত্র


এ ছাড়া প্রকল্পের পোর্টফোলিও এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতার তথ্য, যদি থাকে, জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের নিয়ম, যোগ্যতার বিস্তারিত শর্ত এবং প্রয়োজনীয় তথ্য জানতে চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজির অফিশিয়াল ওয়েবসাইট দেখতে হবে।

আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বিনামূল্য  সুইডেন  স্নাতকোত্তর  সুযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: