প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম আপডেট: ২৭.১১.২০২৬ ৬:০২ পিএম

পরীক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড । ছবি : সংগৃহীত
পরীক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড । ছবি : সংগৃহীত ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা নির্দিষ্ট আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি পাচ্ছে। এ তালিকার বাইরে অন্য কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তবে পরীক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ক্যালকুলেটরগুলোর মডেল হলো— Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus ও Fx-991CW।
আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী জুনিয়র বৃত্তি পরীক্ষা। ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে পরীক্ষা।
যে দিন যে পরীক্ষা
শিক্ষা বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের বৃত্তি পরীক্ষা। বিষয়ভিত্তিক সময়সূচি হলো—
তারিখ বার বিষয়
৮ ডিসেম্বর মঙ্গলবার বাংলা
১০ ডিসেম্বর বৃহস্পতিবার ইংরেজি
১৩ ডিসেম্বর রোববার গণিত
১৫ ডিসেম্বর মঙ্গলবার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার কক্ষে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।
সময়ের আলো/এসকে