স্কুলে ভর্তির আবেদন নিয়ে অভিভাবকদের জন্য যে নির্দেশনা

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

এক জন্মনিবন্ধন নম্বর দিয়ে স্কুলে ভর্তির জন্য মাত্র একটি আবেদন করা যাবে, নাকি একাধিক আবেদনের সুযোগ থাকবে—এ নিয়ে অভিভাবকদের মধ্যে

2026-11-28T12:22:59+00:00
2026-11-28T12:22:59+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিক্ষা
স্কুলে ভর্তির আবেদন নিয়ে অভিভাবকদের জন্য যে নির্দেশনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:২২ পিএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
এক জন্মনিবন্ধন নম্বর দিয়ে স্কুলে ভর্তির জন্য মাত্র একটি আবেদন করা যাবে, নাকি একাধিক আবেদনের সুযোগ থাকবে—এ নিয়ে অভিভাবকদের মধ্যে আলোচনা চলছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) প্রকাশিত পরিপত্রে একটি জন্মনিবন্ধন নম্বরের বিপরীতে একটিমাত্র আবেদন করার কোনো বাধ্যবাধকতা উল্লেখ নেই।

গত ১০ নভেম্বর প্রকাশিত ভর্তি নীতিমালা এবং ১৯ নভেম্বর মাউশির জারি করা পরিপত্রে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদনের ক্ষেত্রে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের সুযোগ রাখা হয়েছে। তবে একজন শিক্ষার্থী মোট কতটি আবেদন করতে পারবে, সে বিষয়ে কোনো সীমা নির্ধারণ করা হয়নি।

মাউশির পরিপত্রের ২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির আবেদনে প্রাপ্যতা অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দক্রম অনুসারে নির্বাচন করা যাবে। কোনো প্রতিষ্ঠানে দুই শিফট থাকলে উভয় শিফট পছন্দ করলে তা দুটি পৃথক পছন্দক্রম হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় বা শিফট দ্বিতীয়বার পছন্দ করার সুযোগ নেই।

অর্থাৎ, প্রতিটি আবেদনের জন্য সর্বোচ্চ পাঁচটি পছন্দক্রমের সীমা নির্ধারণ করা হয়েছে। এটি একজন শিক্ষার্থীর মোট আবেদনের সংখ্যা নির্ধারণের সীমা নয়।

ভর্তি নীতিমালা ও মাউশির পরিপত্রে একটি জন্মনিবন্ধন নম্বর দিয়ে মাত্র একটি আবেদন করার নির্দেশনা না থাকায় একাধিক আবেদনের ক্ষেত্রেও কোনো নিষেধাজ্ঞা পাওয়া যায়নি। ফলে নীতিমালায় বিগত বছরগুলোর মতো একাধিক আবেদনের সুযোগ বন্ধ করার কোনো বিধান নেই।

রাজধানীর জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির চাহিদা বরাবরই বেশি। একজন শিক্ষার্থীকে মাত্র একটি আবেদনের সুযোগ দেওয়া হলে অভিভাবকদের বড় অংশই পছন্দের তালিকায় জনপ্রিয় কয়েকটি বিদ্যালয়কে প্রাধান্য দেবেন। এতে তুলনামূলক কম চাহিদাসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী সংকটে পড়তে পারে।

উদাহরণ হিসেবে, কোনো অভিভাবক মেয়ের ভর্তির জন্য ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুটি করে শিফট পছন্দ করলে চারটি পছন্দক্রম পূর্ণ হয়ে যাবে। বাকি থাকবে মাত্র একটি পছন্দক্রম। সেখানে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কিংবা মতিঝিল মডেল স্কুলের মতো অন্য কোনো প্রতিষ্ঠান বেছে নেওয়ার সুযোগ থাকবে।


এতে জনপ্রিয় বিদ্যালয়গুলোতে ভর্তির প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি রাজধানীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে আসন খালি থাকার আশঙ্কা তৈরি হতে পারে।

এ ছাড়া ভর্তি নীতিমালার ৮ দশমিক ১ অনুচ্ছেদে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকা তৈরির নির্দেশনা রয়েছে। আবেদনের সুযোগ সীমিত করা হলে তুলনামূলক কম চাহিদার বিদ্যালয়গুলোতে অপেক্ষমাণ তালিকা তৈরিতেও জটিলতা দেখা দিতে পারে।

মাউশির প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর প্রথম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৫ ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

ভর্তির আবেদন ও এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা মাউশির ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (www.teletalk.com.bd) থেকে জানা যাবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অসমর্থিত তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে অভিভাবকদের সরকারি ভর্তি নীতিমালা ও প্রকাশিত নির্দেশিকা অনুসরণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সময়ের আলো/জোই
  বিষয়:   স্কুলে ভর্তি  স্কুল ভর্তি ২০২৭  ভর্তি নীতিমালা  এক জন্মনিবন্ধনে আবেদন  মাউশি  শিক্ষা মন্ত্রণালয়  প্রথম শ্রেণিতে ভর্তি  ডিজিটাল লটারি  স্কুল ভর্তি আবেদন  শিক্ষার্থী ভর্তি  ভিকারুননিসা নূন স্কুল  মতিঝিল আইডিয়াল স্কুল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: