পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের রেজিস্ট্রেশন শুরু

ক্রীয়া প্রতিবেদক

খেলা

দেশের ই-স্পোর্টস অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ (পিএমএনসি) ফল ২০২৬’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। টুর্নামেন্টে অংশ নিতে

2026-06-29T17:17:45+00:00
2026-06-29T17:17:45+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
খেলা
পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের রেজিস্ট্রেশন শুরু
ক্রীয়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:১৭ পিএম 
পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের রেজিস্ট্রেশন শুরু। সংগৃহীত ছবি
দেশের ই-স্পোর্টস অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ (পিএমএনসি) ফল ২০২৬’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক গেমারদের জন্য ইতোমধ্যে নিবন্ধন বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া উন্মুক্ত করা হয়েছে, যা আগামী ৫ জুলাই পর্যন্ত চলবে।

এবারের প্রতিযোগিতায় দেশীয় গেমারদের জন্য থাকছে মোট ১০ লাখ টাকার আকর্ষণীয় প্রাইজ পুল। তবে কেবল অর্থ পুরস্কারই নয়, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ই-স্পোর্টসের মঞ্চে নিজেদের দক্ষতার পরিচয় দেওয়ার এক বড় সুযোগ মিলবে এই টুর্নামেন্ট থেকে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের মূল লড়াইয়ে যারা নিজেদের সেরা প্রমাণ করে শীর্ষ চার (টপ ৪) তালিকায় জায়গা করে নিতে পারবে, তারা সরাসরি আন্তর্জাতিক আসরে খেলার টিকিট পাবে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ‘পিএমগো সাউথ এশিয়া কোয়ালিফায়ার’-এ লাল-সবুজের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার গৌরব অর্জন করবে এই চার দল।


দেশের গেমারদের এই রোমাঞ্চকর লড়াই সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা। টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচগুলো পাবজি মোবাইলের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

এবারের পুরো মেগা টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে অফিশিয়াল সহযোগী হিসেবে যুক্ত রয়েছে দেশের পরিচিত ই-স্পোর্টস সংস্থা ‘GOAT Esports’।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   পাবজি মোবাইল  ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ  রেজিস্ট্রেশন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: