বিশ্বকাপ থেকে ভারতের বিদায়, ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করলেন অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

খেলা

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেবারিট হিসেবে যাত্রা শুরু করেছিল ভারত নারী ক্রিকেট দল। তবে সেই স্বপ্ন ভেঙে গেছে গ্রুপ পর্বেই। অস্ট্রেলিয়ার

2026-06-29T17:21:28+00:00
2026-06-29T17:21:28+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
খেলা
বিশ্বকাপ থেকে ভারতের বিদায়, ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করলেন অধিনায়ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:২১ পিএম 
হারমনপ্রীত কৌর। ছবি : সংগৃহীত
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেবারিট হিসেবে যাত্রা শুরু করেছিল ভারত নারী ক্রিকেট দল। তবে সেই স্বপ্ন ভেঙে গেছে গ্রুপ পর্বেই। অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হারমনপ্রীত কৌরের দল। রোববার (২৮ জুন) গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে ভারত তোলে ১৭০ রান।

অধিনায়ক হারমনপ্রীত কৌর ২৭ বলে ঝড়ো ৫৬ রানের ইনিংস খেললেও দলীয় সংগ্রহ আরও বড় করতে পারেননি অন্য ব্যাটাররা। জবাবে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

ম্যাচ শেষে হারমনপ্রীত বলেন, শুরুতে তার মনে হয়েছিল ১৭০ রান লড়াই করার মতোই স্কোর। তবে ব্যাটিংয়ের সময়ই বুঝতে পেরেছিলেন, দল অন্তত ১০-১৫ রান কম করেছে।

এ প্রসঙ্গে হারমনপ্রীত বলেন, শেষ দিকে আমরা ভালো ব্যাটিং করেছি। কিন্তু যাদের কাছ থেকে বড় ইনিংসের আশা ছিল, তারা সেটা দিতে পারেনি। অস্ট্রেলিয়ার বোলাররা খুব পরিকল্পিতভাবে আমাদের আটকে রেখেছে। আমরা খুব বেশি উইকেট হারাইনি, আবার বড় সংগ্রহও গড়তে পারিনি।


বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে জিততে হলে নিজেদের সেরাটা খেলতে হয়, কিন্তু সেই জায়গায় তারা ব্যর্থ হয়েছেন বলে মনে করেন ভারতীয় অধিনায়ক। টুর্নামেন্টজুড়ে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস করাও দলের জন্য বড় মূল্য চুকানোর কারণ হয়েছে বলে মনে করেন হারমনপ্রীত কৌর।

এর আগে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছেও হেরেছিল ভারত। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই হারেই শেষ হয়ে যায় তাদের বিশ্বকাপ অভিযান।

রোববার ভারতীয় ক্রিকেটের জন্য ছিল হতাশার দিন। একদিকে আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে পুরুষ দল। অন্যদিকে নারী দলের বিশ্বকাপ স্বপ্নও শেষ হয়ে গেছে গ্রুপ পর্বেই।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিশ্বকাপ  ভারত  বিদায়  ব্যাটিং ব্যর্থতা  দায়ী  অধিনায়ক 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: