চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিলেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, আমরা

2026-06-29T21:50:45+00:00
2026-06-29T21:50:45+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
জাতীয়
চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিলেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৫০ পিএম 
ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, আমরা কেউ আশা করি না দেশের মন্ত্রীরা বাইরে ভিক্ষার ঝুলি হাতে যাবেন, তবে বাস্তবতার ব্যাপারে চোখ বন্ধ করে থাকলেও চলবে না।

সোমবার (২৯ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে বাজেট ও প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে যখন সাংবাদিকরা চীন সফর নিয়ে প্রশ্ন করেছিলেন, তিনি সরাসরি উত্তর না দিয়ে অস্বস্তির সঙ্গে বলেছিলেন যে আমরা কি কেবলমাত্র চাইতে গেছি ভিক্ষার ঝুলি হাতে? না মাননীয় স্পিকার, আমরা কেউ আশা করি না যে বাংলাদেশের মন্ত্রী-মিনিস্টাররা দেশের বাইরে ভিক্ষার ঝুলি হাতে ভিক্ষা করতে যাবেন। তবে একই সঙ্গে বাস্তবতার ব্যাপারে চোখ বন্ধ করে থাকলেও তো হবে না।

দেশের বর্তমান অর্থনৈতিক সংকট তুলে ধরে তিনি বলেন, এই বাজেটে আমাদের ঘোষিত ঘাটতিই হচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। একই সঙ্গে গত চার বছর ধরে বাংলাদেশ চলমান উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থরগতি, বেসরকারি বিনিয়োগের স্থবিরতা, রাজস্ব আহরণে বড় ঘাটতি, খেলাপি ঋণের বৃদ্ধি, ব্যাংকের তারল্য সংকট এবং জ্বালানি সরবরাহে অব্যাহত সীমাবদ্ধতার মুখোমুখি।


বাজেট ঘাটতি মেটাতে বিদেশি ঋণের ওপর নির্ভরশীলতার কথা উল্লেখ করে রুমিন ফারহানা স্পিকারের মাধ্যমে জানতে চান, প্রধানমন্ত্রীর চীন সফর থেকে ঋণের কোনো আশ্বাস পাওয়া গেছে কিনা এবং পেয়ে থাকলে সেই ঋণের আশ্বাসের পরিমাণ কত কিংবা চীন বাংলাদেশে নতুন কোনো বিনিয়োগ করবে কিনা।

তিনি আরও বলেন, প্রতিবছরই বাজেট দেওয়ার সময় আমরা নির্ঝরের মতন স্বপ্ন দেখি এবং সারা বছর ধরে সেই স্বপ্ন ভঙ্গের ফল আমাদের ভোগ করতে হয়। এবার ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যেখানে আয় মাত্র ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। কিন্তু এই লক্ষ্যমাত্রার রাজস্ব কোনো বছরই আদায় করা যায় না, ফলে ঘাটতি বাড়তেই থাকে।

সময়ের আলো/আআ


  বিষয়:   চীন সফর  পররাষ্ট্রমন্ত্রী  বক্তব্য  রুমিন ফারহানা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: