হাফটাইম শেষে ১-০ গোলে এগিয়ে জাপান

খেলা

চলতি বিশ্বকাপের নকআউট পর্বের খেলায় ব্রাজিলের বিপক্ষে সানোর গোলে এগিয়ে রয়েছে জাপান। হাইড্রেশন ব্রেকের পরপর জাপান ব্রাজিলের জালে বল জড়ায়

2026-06-29T23:52:49+00:00
2026-06-29T23:53:09+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
হাফটাইম শেষে ১-০ গোলে এগিয়ে জাপান
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:৫২ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৬ ১১:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
চলতি বিশ্বকাপের নকআউট পর্বের খেলায় ব্রাজিলের বিপক্ষে সানোর গোলে এগিয়ে রয়েছে জাপান। হাইড্রেশন ব্রেকের পরপর জাপান ব্রাজিলের জালে বল জড়ায় জাপান। মাঝমাঠে দানিলোর কাছ থেকে বল পায় সানো। তিনি কাসেমিরোকে গতিতে পরাস্ত করে এগিয়ে যান এবং বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান। 

বক্সের বাইরে থেকে নেওয়া শটটি নিখুঁতভাবে পোস্টের নিচের বাম কোণ দিয়ে ভেতরে ঢুকে যায়। ২৯ মিনিটে ১-০ গোলে এগিয়ে গেল জাপান। প্রথমার্ধের নির্ধারিত সময়ে আর কোনো দল গোল করতে পারেনি। 


এই গোলের পেছনে অবশ্য নিজেদের ভুলেই বেশি কপাল পুড়েছে ব্রাজিলের। প্রথমে নিজেদের অর্ধে বলের নিয়ন্ত্রণ হারাল তারা, আর এরপরই সানোকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। মাঠের প্রায় অর্ধেকটা দৌড়ে এসে প্রায় বিনা বাধায় দূরপাল্লার শটে এই গোল করলেন তিনি।

যদিও বলের দখল পুরোপুরি ছিলো ব্রাজিলের পায়ে। প্রায় ৬৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল তারা। কিন্তু জাপান ডিফেন্স দেয়াল হয়ে দাঁড়িয়েছে, আক্রমণের কোনো সুযোগই দিচ্ছে না সেলেসাওদের।

সময়ের আলো/আআ

  বিষয়:   হাফটাইম  ব্রাজিল  বিশ্বকাপ  জাপান 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: