ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকার বায়ুমান আবারও উদ্বেগের পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, মঙ্গলবার সকালে শহরটির বাতাস এমন অবস্থায় রয়েছে, যা

2026-06-30T08:26:14+00:00
2026-06-30T08:26:14+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
জাতীয়
ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:২৬ এএম 
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার বায়ুমান আবারও উদ্বেগের পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, মঙ্গলবার সকালে শহরটির বাতাস এমন অবস্থায় রয়েছে, যা শিশু, প্রবীণ, শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্তসহ সংবেদনশীল মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, মঙ্গলবার (৩০ জুন) সকালে ঢাকার স্কোর ছিল ১১৫। এই মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে। একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় রাজধানীর অবস্থান ছিল নবম।

বায়ুদূষণ বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজ থেকে ছড়িয়ে পড়া ধুলাবালি, ইটভাটার ধোঁয়া এবং শিল্পকারখানার নির্গমন দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের প্রধান কারণ। তাদের মতে, সাময়িক অভিযান নয়, বরং দূষণের উৎস নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমেই স্থায়ীভাবে বায়ুর মান উন্নত করা সম্ভব।
আরও পড়ুন

এদিকে, একই সূচকে ১৭১ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এরপর যথাক্রমে ১৬৭ স্কোর নিয়ে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১৫৭ স্কোর নিয়ে উগান্ডার রাজধানী কাম্পালা এবং ১৫৬ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই রয়েছে শীর্ষ পাঁচে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি, ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, সূচক ৩০১ অতিক্রম করলে সেটিকে ঝুঁকিপূর্ণ ধরা হয়। এ অবস্থায় পুরো নগরবাসীর জন্যই স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

এএডি/



  বিষয়:   ঢাকা  বাতাস  আজ  অস্বাস্থ্যকর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: