বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কাসেমিরো

সময়ের আলো ডেস্ক

খেলা

জাপানের বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয় নিশ্চিত করে বিশ্বকাপের পরবর্তী ধাপে জায়গা করে নিয়েছে ব্রাজিল। ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে গোল করে

2026-06-30T08:38:14+00:00
2026-06-30T08:38:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কাসেমিরো
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:৩৮ এএম 
সংগৃহীত ছবি
জাপানের বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয় নিশ্চিত করে বিশ্বকাপের পরবর্তী ধাপে জায়গা করে নিয়েছে ব্রাজিল। ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলের ঘুরে দাঁড়ানোর ভিত্তি গড়ে দেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। তবে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তার একটি মন্তব্য বিশেষভাবে আলোচনায় এসেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে।

সংবাদ সম্মেলনে উপস্থিত এক বাংলাদেশি সাংবাদিক কাসেমিরোকে জানান, ব্রাজিলের জয়ের সময় বাংলাদেশে ছিল গভীর রাত। তবুও হাজারো সমর্থক রাস্তায় নেমে উদযাপনে মেতেছেন এবং দূর দেশ থেকে ব্রাজিলকে সমর্থন জানিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের এমন আবেগের কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন ব্রাজিলিয়ান এই তারকা। হাসিমুখে তিনি বলেন, বাংলাদেশের সমর্থকদের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা রয়েছে। তিনি বলেন, ‘আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রতি আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। সবার জন্য রইল অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা।’

জাপানের বিপক্ষে ম্যাচের ৫৬তম মিনিটে কাসেমিরোর হেড থেকেই আসে ব্রাজিলের সমতাসূচক গোল, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পরে আরেকটি গোল করে জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বাংলাদেশে ব্রাজিলের জনপ্রিয়তা নতুন নয়। বিশ্বকাপ এলেই দেশের বিভিন্ন প্রান্তে ব্রাজিলের পতাকা, জার্সি এবং বিজয় উদযাপনের দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে আসে। ফিফা এবং ব্রাজিল দলের একাধিক ফুটবলার অতীতেও বাংলাদেশি সমর্থকদের এই উচ্ছ্বাসের প্রশংসা করেছেন।

এএডি/
  বিষয়:   বাংলাদেশ  ভক্ত  ভালোবাসা  মুগ্ধ  কাসেমিরো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: