ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হতেই জার্মান অর্থনীতিবিদকে নেইমারের খোঁচা

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপ শুরুর আগে করা এক আলোচিত ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত টিকল না ব্রাজিলের নাটকীয় জয়ের সামনে। জাপানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয়

2026-06-30T09:35:21+00:00
2026-06-30T09:35:21+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
খেলা
ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হতেই জার্মান অর্থনীতিবিদকে নেইমারের খোঁচা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৩৫ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপ শুরুর আগে করা এক আলোচিত ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত টিকল না ব্রাজিলের নাটকীয় জয়ের সামনে। জাপানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই পূর্বাভাসের জবাব দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

২০১৪ বিশ্বকাপ থেকে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে আলোচনায় থাকা জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট এবারও নিজের গাণিতিক মডেলের ভিত্তিতে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার বিশ্লেষণে বলা হয়েছিল, ২০২৬ বিশ্বকাপে নেদারল্যান্ডস শিরোপা জিতবে এবং ব্রাজিল হবে আসরের সবচেয়ে বড় হতাশার নাম। এমনকি শেষ ৩২- এ জাপানের কাছে ব্রাজিলের বিদায়েরও পূর্বাভাস দিয়েছিলেন তিনি।

সোমবার (২৯ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে ২৯ মিনিটে কাইশু সানোর গোলে পিছিয়ে পড়ায় ক্লেমেন্টের পূর্বাভাস নতুন করে আলোচনায় আসে। তবে বিরতির পর পুরো চিত্র বদলে দেয় ব্রাজিল। ৫৬তম মিনিটে কাসেমিরো সমতা ফেরানোর পর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জয়সূচক গোলে শেষ ষোলো নিশ্চিত করে সেলেসাওরা।
আরও পড়ুন

ব্রাজিলের জয় নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানান নেইমার। তিনি লেখেন, ‘মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট... পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’ সংক্ষিপ্ত এই মন্তব্যই দ্রুত ছড়িয়ে পড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে।

জোয়াকিম ক্লেমেন্টের বিশ্লেষণ পদ্ধতি প্রচলিত ফুটবল পরিসংখ্যানের বাইরে। তার মডেলে মাথাপিছু জিডিপি, জনসংখ্যা, আয়োজক দেশের আবহাওয়া এবং অন্যান্য অর্থনৈতিক ও সামাজিক সূচক ব্যবহার করে সম্ভাব্য চ্যাম্পিয়নের পূর্বাভাস দেওয়া হয়। চলতি বছরের ৯ এপ্রিল প্রকাশিত তার গবেষণায় দাবি করা হয়েছিল, ফাইনালে পর্তুগালকে হারিয়ে নেদারল্যান্ডস শিরোপা জিতবে।

তবে অন্তত ব্রাজিলকে ঘিরে তার পূর্বাভাস ইতোমধ্যেই ভুল প্রমাণিত হয়েছে। নাটকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে নকআউট পর্বের বাধা পেরিয়ে এখন শিরোপার লড়াইয়ে টিকে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এএডি/


  বিষয়:   ভবিষ্য  ভুল  প্রমাণিত  জার্মান  অর্থনীতিবিদ  নেইমার  খোঁচা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: