পরিবর্তনের সিদ্ধান্ত ঝুলিয়ে রাখায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা ৫ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় সিনেট অধিবেশন থেকে ওয়াক আউট করেছেন ঢাকা

2026-06-30T11:20:45+00:00
2026-06-30T11:20:45+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিক্ষা
শেখ পরিবারের নামে ঢাবির পাঁচ স্থাপনা
পরিবর্তনের সিদ্ধান্ত ঝুলিয়ে রাখায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:২০ এএম 
ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা ৫ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় সিনেট অধিবেশন থেকে ওয়াক আউট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ৫ সিনেট সদস্য। এ সময় উপাচার্য অধ্যাপক বি এম ওবায়দুল ইসলাম তাদেরকে ওয়াক আউট না করার অনুরোধ জানান।

সোমবার (২৯ জুন) রাত সোয়া ১০টার দিকে সিনেট অধিবেশন চলাকালে ওয়াক আউট ডাকসু ভিপি সাদেক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহাম্মদ মহিউদ্দিন, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ও সদস্য সাবিকুন্নাহার তামান্না।

ডাকসু ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ সিন্ডিকেটের সভায় শেখ পরিবারের নামে থাকা ৫টি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়টি সিনেটে উত্থাপনের সিদ্ধান্ত হয়। স্থাপনাগুলো হলো, শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার এবং ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শহীদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল।

আজ সিনেট অধিবেশনে রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি অ্যাজেন্ডা হিসেবে উত্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। পরে সিনেট সদস্যরা বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন। এসময় সিনেট সদস্য অধ্যাপক মো. লুৎফর রহমান বিষয়টিকে যথাযথ প্রসিডিওর বজায় রাখার দাবি করে পুনরায় সিন্ডিকেটে তোলার জন্য বলেন। এ সময় অধ্যাপক ড. সামিনা লুৎফা নাম পরিবর্তনের ব্যাপারে আপত্তি জানান।
আরও পড়ুন

এসময় ডাকসু সিনেট প্রতিনিধিরা জানান, শেখ পরিবারের নামে থাকা স্থাপনার জন্য শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। শেখ মুজিবুর রহমান নামের হলের ব্যানার নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গেলে হেনস্তার শিকার হয়েছে। শিক্ষার্থী হলের বিভিন্ন ক্লাব পরিচালনায় স্পনসরও পাচ্ছে না। হলের শিক্ষকরাও একই বিষয় জানিয়েছেন। এছাড়া নাম পরিবর্তনের ব্যাপারটি সিন্ডিকেটে পুনরায় পাঠাতে হলে একটি নির্দিষ্ট ফিডব্যাক দিয়ে পাঠানোর দাবি জানান ডাকসুর জিএস ও এস এম ফরহাদ। 

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের পর শেখ পরিবারের ৮ শতাধিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে সরকার। সুতরাং নাম পরিবর্তনের দৃষ্টান্ত রয়েছে। নাম পরিবর্তন করে বীরশ্রেষ্ঠসহ অন্যান্য নাম বিবেচনায় আসতে পারে। 

এছাড়া অধিবেশনে সিনেট সদস্য ও গাজীপুর ৫ আসনের ফজলুল হক মিলন শেখ মুজিবুর রহমান হলের নামের পরিবর্তনের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নামকরণ করার দাবি জানান। সর্বশেষ আলোচ্য বিষয়টিকে পুনরায় সিন্ডিকেটে নেওয়ার নির্দেশ দেন উপাচার্য অধ্যাপক বি এম ওবায়দুল ইসলাম।

এএডি/


  বিষয়:   পরিবর্তন  সিদ্ধান্ত  সিনেট  ডাকসু  নেতা  ওয়াকআউট  শেখ  পরিবার  নাম  ঢাবি  পাঁচ  স্থাপনা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: