কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের কর্ণফুলি নদীতে গভীর রাতে একটি লাইটার জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার(২৯ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কর্ণফুলি

2026-06-30T12:02:26+00:00
2026-06-30T12:02:26+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:০২ পিএম 
কর্ণফুলি নদীতে নোঙর করা লাইটার জাহাজ। ছবি : সময়ে রআলো
চট্টগ্রামের কর্ণফুলি নদীতে গভীর রাতে একটি লাইটার জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কর্ণফুলি চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি স্থানে অন্য একটি জাহাজের ধাক্কায় ‘মভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি ডুবে যায়।

বাংলাদেশ কোস্ট গার্ডের জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করে জানায়, লাইটার জাহাজটি ডুবে যাওয়ার খবর পেয়েই কোস্ট গার্ডের উদ্ধারকারী দল দ্রুত অভিযান শুরু করে। তারা ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে আটজন এবং পরে আরও চারজনসহ মোট ১২ জন ক্রু-কে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। জানা গেছে, লাইটার জাহাজটি পাথর বোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল।


চট্টগ্রাম বন্দরের সচিব মো. নাছির উদ্দিন জানান, ‘বে হারবার লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন লাইটার জাহাজটি দুর্ঘটনায় পড়েছে। তবে এতে নৌচলাচলে কোনো বিঘ্ন ঘটেনি, বন্দরের প্রধান চ্যানেল (বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ) সম্পূর্ণ নিরাপদ ও সচল রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কর্ণফুলী  লাইটার জাহাজ  ডুবি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: