রাজধানীতে দুই অটোরিকশার সংঘর্ষে এক চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর গেণ্ডারিয়া ঘুন্ডিঘর এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষে গোলাম মোস্তফা (৫২) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮ টার

2026-06-30T12:20:16+00:00
2026-06-30T12:20:16+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
জাতীয়
রাজধানীতে দুই অটোরিকশার সংঘর্ষে এক চালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:২০ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর গেণ্ডারিয়া ঘুন্ডিঘর এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষে গোলাম মোস্তফা (৫২) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

​মৃত গোলাম মোস্তফার ছেলে মো. ইউসুফ জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানার হাসাইল গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক এলাকায় থাকে। তার বাবা অটোরিকশা চালক ছিলেন। সকালে রিকশা নিয়ে বাসা থেকে বের হয়। এরপর জানতে পারি গেন্ডারিয়া এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছে। 
পথচারীরা তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এরই সাথে তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি গেণ্ডারিয়া থানাকে অবগত করা হয়েছে।

এএডি/


  বিষয়:   রাজধানী  দুই  অটোরিকশা  সংঘর্ষ  এক  চালক  মৃত্যু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: