কেন বছরে ৫ হাজার কোটি টাকার রাজস্ব হারাবে সরকার?

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা বলেছেন, ‘খুচরা পয়সার অভাবে নিম্নমানের সিগারেট ৮০ পয়সা বেশি দিয়ে কিনতে

2026-06-30T12:38:03+00:00
2026-06-30T12:38:03+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
রাজনীতি
কেন বছরে ৫ হাজার কোটি টাকার রাজস্ব হারাবে সরকার?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:৩৮ পিএম 
আমির হামজা। ছবি : সংগৃহীত
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা বলেছেন, ‘খুচরা পয়সার অভাবে নিম্নমানের সিগারেট ৮০ পয়সা বেশি দিয়ে কিনতে হচ্ছে। এই অতিরিক্ত ৮০ পয়সা সরকার পায় না। এতে বছরে ৫ হাজার কোটি টাকার রাজস্ব হারাবে।’

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় তিনি এ কথা বলেন।

আমির হামজা বলেন, ‘বাজেট অর্থবহ হবে- যদি কার্যকর হয়। কিন্তু সরকারের বাজেটে ঘোষিত ৬ লাখ ৯৫ হাজার টাকা রাজস্ব উত্তোলন সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে। সেজন্য বলেছিলাম, ৬ লাখ ৩০ হাজার কোটি টাকা বাজেট ধরা হলে, ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঋণের বোঝা আমাদের ওপরে আসত না।’


সেজন্য কিছু পণ্যে দাম বাড়ানো-কমানো নিয়ে অর্থমন্ত্রীকে প্রস্তাবনা দেন তিনি। 

এ বিষয়ে এমপি বলেন, ‘নিম্নমানের একটি সিগারেটের দাম এখন ৬ টাকা ২০ পয়সা। কিন্তু খুচরা পয়সার অভাবে দোকানদারের কাছ থেকে কিনতে হচ্ছে ৭ টাকায়। সরকার বাকি ৮০ পয়সা পায় না। এটা পেলে হিসাব করে দেখলাম, সরকারের ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় বাড়বে।’

বিষয়টি সরকার বিবেচনায় নিলে ভালো হবে বলে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন আমির হামজা।

সময়ের আলো/মহু


  বিষয়:   রাজস্ব  সরকার  বাজেট  সিগারেট  আমির হামজা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: