জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনামে মাসব্যাপী এক বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কর্মসূচির কথা জানান বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে ৫ আগস্ট ‘বিজয় উল্লাস’ পর্যন্ত।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ জুলাই বুধবার রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারত, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনসমূহের সংহতি সভা এবং উপজেলা পর্যায়ে পদযাত্রার রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে এই জাগরণ শুরু হবে। এরপর মাসজুড়ে ধাপে ধাপে গ্রাফিতি অংকন, ফুটবল টুর্নামেন্ট, কফিন মিছিল এবং বিভিন্ন পেশাজীবী ও শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এনসিপির তারিখভিত্তিক কেন্দ্রীয় কর্মসূচির বিবরণ তুলে ধরা হলো:
০১ জুলাই (বুধবার): রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারত; ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনসমূহের সংহতি সভা এবং "জুলাই থেকে জনপদে" বিচার ও গণভোট বাস্তবায়নে মাসব্যাপী উপজেলা পর্যায়ে পদযাত্রার রোডম্যাপ ঘোষণা।
০২–০৮ জুলাই: দেশব্যাপী গ্রাফিতি, দেয়াল লিখন ও ব্যানার-ফেস্টুনে ‘জুলাই জাগরণ’।
০৫–০৯ জুলাই: জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
১০ জুলাই (শুক্রবার): বাংলাদেশি সংস্কৃতির পরিবর্তিত অভিমুখ: লেখক-বুদ্ধিজীবীর দায় শীর্ষক আলোচনা।
১৪ জুলাই (মঙ্গলবার): জুলাই নারী সমাবেশ।
১৫ জুলাই (বুধবার): কৃষকের প্রত্যাশা ও প্রাপ্তিতে জুলাই গণঅভ্যুত্থান।
১৬ জুলাই (বৃহস্পতিবার): জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের কবর জিয়ারত, দেশব্যাপী দোয়া ও মোনাজাত।
১৭ জুলাই (শুক্রবার): ফ্যাসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল।
১৮ জুলাই (শনিবার): প্রাইভেট বিশ্ববিদ্যালয় রেজিস্ট্যান্স ডে।
১৯ জুলাই (রবিবার): ‘উত্তরার রক্তাক্ত জুলাই’ স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২০ জুলাই (সোমবার): জুলাইয়ের যাত্রাবাড়ী: মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা”।
২২ জুলাই (বুধবার): সাদা অ্যাপ্রনের সাহস ও জুলাইয়ের অদৃশ্য বীরেরা"।
২৩ জুলাই (বৃহস্পতিবার): আহতের কণ্ঠে জুলাই গণঅভ্যুত্থান ও যন্ত্রণার দিনলিপি"।
২৪ জুলাই (শুক্রবার): জুলাই যুব কনভেনশন এবং "অবরুদ্ধ সময়ের স্মৃতি ও কবিতা"।
২৫ জুলাই (শনিবার): শ্রমিক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
২৬ জুলাই (রবিবার): ‘সাদা পোশাকের জালিম’ স্মৃতিচারণ ও আলোচনা সভা।
২৭ জুলাই (সোমবার): জুলাই গণঅভ্যুত্থানের ও উদ্যোক্তার বাংলাদেশ।
৩০ জুলাই (বুধবার & বৃহস্পতিবার): ‘ফিরে দেখা জুলাই’ (বুধবার) ও ‘হ্যাশট্যাগ থেকে গণঅভ্যুত্থান’ (বৃহস্পতিবার)।
৩১ জুলাই (শুক্রবার): ‘স্মৃতিতে জুলাইয়ের ক্যাম্পাস’ শিক্ষকদের ভূমিকা বিষয়ক আলোচনা।
আগস্ট মাসের কর্মসূচি
০১ আগস্ট (শনিবার): ‘দেশপ্রেমের ইউনিফর্ম’ এবং ‘সংবাদে গণঅভ্যুত্থান’।
০২ আগস্ট (রবিবার): জুলাইয়ের দ্রোহযাত্রা এবং গণ-অভ্যুত্থানের অগ্নিস্বর ও জুলাই স্মরণিকা প্রকাশ।
০৩ আগস্ট (সোমবার): জনতার এক দফা।
০৪ আগস্ট (মঙ্গলবার): ‘শ্রদ্ধা, স্মৃতি ও প্রতিশ্রুতি’ আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়।
০৫ আগস্ট (বুধবার): বিজয়ের উল্লাস।
সময়ের আলো/কহু