নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নতুন অর্থবছরের প্রথমার্ধের জন্য (জুলাই-ডিসেম্বর ২০২৬) মুদ্রানীতি মঙ্গলবার (৩০ জুন) ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিকেল ৩টায় ঢাকার কেন্দ্রীয় ব্যাংকের

2026-06-30T12:55:41+00:00
2026-06-30T12:55:41+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
নতুন অর্থবছরের প্রথমার্ধের জন্য (জুলাই-ডিসেম্বর ২০২৬) মুদ্রানীতি মঙ্গলবার (৩০ জুন) ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিকেল ৩টায় ঢাকার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ নীতিমালা প্রকাশ করবেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

আসন্ন এই মুদ্রানীতি এমন এক সময় ঘোষণা হতে যাচ্ছে, যখন রাজনৈতিক পটপরিবর্তনের পর অর্থনৈতিক নীতি-নির্ধারণে নতুন দৃষ্টিভঙ্গির প্রত্যাশা তৈরি হয়েছে। এবারের নীতি তাই শুধু আর্থিক দিকনির্দেশনাই নয়, বরং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেও দেখা হচ্ছে।
Advertisement
আরও পড়ুন

অর্থনীতিবিদ ও ব্যাংক খাত সংশ্লিষ্টদের ধারণা, মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী চাপ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় কেন্দ্রীয় ব্যাংক এবারও কঠোর মুদ্রানীতির অবস্থান বজায় রাখতে পারে। বিশেষ করে নীতি সুদহার বা রেপো রেট প্রায় ১০ শতাংশের কাছাকাছি অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

তবে একই সঙ্গে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানো, উৎপাদন ও বিনিয়োগে গতি আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করার বিষয়গুলোও নীতিমালায় গুরুত্ব পেতে পারে। উচ্চ সুদের চাপের মধ্যে ব্যবসা-বাণিজ্য সচল রাখার জন্য কিছু সহায়ক নীতিগত পদক্ষেপও ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

এএডি/
  বিষয়:   নতুন  মুদ্রানীতি  ঘোষণা  আজ  গুরুত্ব  বিষয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: