ব্রাজিলকে শুভেচ্ছা জানানো রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা সকলের মতো ছুঁয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকেও।সোমবার (২৯ জুন) রাতে ব্রাজিল দলকে শুভকামনা

2026-06-30T13:07:42+00:00
2026-06-30T13:08:05+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
ব্রাজিলকে শুভেচ্ছা জানানো রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:০৭ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ১:০৮ পিএম
আলোচিত সেই ছবি। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা সকলের মতো ছুঁয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকেও। 

সোমবার (২৯ জুন) রাতে ব্রাজিল দলকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।

Advertisement
জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচকে সামনে রেখে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘অল দ্য বেস্ট টিম ব্রাজিল’। তবে, শুভকামনার এই পোস্টের চেয়ে বেশি আলোচনায় এসেছে পোস্টে ব্যবহৃত ছবি নিয়ে।

ছবিটিতে দেখা যায়, রুমিন ফারহানার সঙ্গে ব্রাজিলের জার্সি হাতে দাঁড়িয়ে আছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল।

আরও পড়ুন

নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন, ছবিটি কবে তোলা হয়েছে এবং কীভাবে ভিন্ন রাজনৈতিক দলের দুই সংসদ সদস্য একসঙ্গে ব্রাজিলের জার্সি হাতে ছবি তুললেন। আবার অনেকে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি বলেও মন্তব্য করছেন।

এদিকে এস এম ফয়সলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি এ ধরনের ছবি তোলার বিষয়ে অবগত নন। ফলে, ছবিটির সত্যতা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। 

তবে, ছবিটি এআই দিয়ে তৈরি কিনা- এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক যাচাই সামনে আসেনি। একইভাবে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এ প্রশ্নের উত্তর জানতে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন অনেকেই।

সময়ের আলো/মহু

  বিষয়:   ব্রাজিল  বিশ্বকাপ  ফেসবুক পোস্ট  রুমিন ফারহানা  ভাইরাল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: