জয়ার পছন্দ পর্তুগাল, তবে মেসিকেও ভালো লাগে

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বাংলাদেশে ফুটবল উন্মাদনা সাধারণত ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরেই আবর্তিত হয়। কিন্তু জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের পছন্দের দল ভিন্ন। তিনি নিজেকে

2026-06-30T14:09:50+00:00
2026-06-30T14:09:50+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
আনন্দ সময়
জয়ার পছন্দ পর্তুগাল, তবে মেসিকেও ভালো লাগে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২:০৯ পিএম 
অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত
বাংলাদেশে ফুটবল উন্মাদনা সাধারণত ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরেই আবর্তিত হয়। কিন্তু জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের পছন্দের দল ভিন্ন। তিনি নিজেকে পর্তুগালের সমর্থক বলে জানালেও স্বীকার করেছেন, প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি লিওনেল মেসির খেলাও তার সমান ভালো লাগে।

ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফুটবল প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয়া জানান, খেলাটির প্রতি তার আগ্রহ অনেক দিনের। শুধু টেলিভিশনের পর্দায় নয়, ২০১৮ সালে রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসেও বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার অভিজ্ঞতা রয়েছে তার।

হাসি ঠাট্টার মাঝে তিনি বলেন, চারপাশে সব সময় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের আলোচনা শুনতে হলেও তার হৃদয় পড়ে আছে পর্তুগালের দিকেই। রোনালদো তার প্রিয় ফুটবলার হলেও মেসির প্রতিও রয়েছে আলাদা মুগ্ধতা। জয়ার ভাষায়, ‘পর্তুগালকে খুব ভালোবাসি। রোনালদো আমার খুব পছন্দের। তবে মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে।’
আরও পড়ুন

সাক্ষাৎকারে ফুটবলের পাশাপাশি উঠে আসে তার ব্যক্তিজীবন ও অভিনয়জীবনের নানা দিকও। আগামী ১ জুলাই তার জন্মদিন। তবে জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে পরিবারের সদস্য, কাছের মানুষ এবং ভক্তদের শুভেচ্ছাই দিনটিকে বিশেষ করে তোলে বলে জানান এই অভিনেত্রী।

অভিনয় প্রসঙ্গে জয়া জানান, আগামী জুলাই মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। পরিচালক কৌশিক গাঙ্গুলীর নির্মাণে এটি ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিক্যুয়েল। তার বিশ্বাস, নতুন ছবির গল্প ও নাটকীয়তা আগের চেয়েও বেশি দর্শককে আকৃষ্ট করবে।

এ ছাড়া কলকাতার চলচ্চিত্রে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন জয়া আহসান। তিনি বলেন, ভিন্ন দেশের নাগরিক হলেও টলিউডে কাজ করতে গিয়ে কখনো নিজেকে বহিরাগত মনে হয়নি। তার কাছে ভাষা ও শিল্পই সবচেয়ে বড় পরিচয়।

এএডি/


  বিষয়:   জয়া  পছন্দ  পর্তুগাল  মেসি  আহসান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: