শিবচরে বাড়ির উঠানে মাটির নিচে লুকানো ইয়াবা জব্দ, আটক ১

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোনায় মাটির নিচে লুকানো অবস্থায় ১১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক

2026-06-30T15:19:18+00:00
2026-06-30T17:39:19+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
শিবচরে বাড়ির উঠানে মাটির নিচে লুকানো ইয়াবা জব্দ, আটক ১
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৩:১৯ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ৫:৩৯ পিএম
আটক মাদক ব্যবসায়ীর বাড়ির উঠন থেকে জব্দ করা হচ্ছে ইয়াবা ট্যাবলেট। ছবি : সময়ের আলো
মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোনায় মাটির নিচে লুকানো অবস্থায় ১১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কলোনি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শিবচর থানা পুলিশ। অভিযানে সিদ্দিক বেপারী (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার বাড়ির উঠানের কোনায় মাটির নিচে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে মাদক সংরক্ষণের কৌশল হিসেবে মাটির নিচে এসব ইয়াবা লুকিয়ে রাখা হয়েছিল। 

আটক সিদ্দিক ওই এলাকার কাদির বেপারীর ছেলে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এর আগেও একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়েছেন।


স্থানীয় বাসিন্দা লিটু মাদবর বলেন, আমরা জানি সিদ্দিক দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। সে এর আগেও কয়েকবার মাদকসহ ধরা পড়েছে এবং কিছুদিন পর জামিনে বের হয়ে আবারও একই কাজ শুরু করে।

প্রতিবেশী রিপন মিয়া বলেন, সিদ্দিক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেফতারের পর জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করে। এদের যেন সহজে জামিন না দেওয়া হয়, এটাই আমাদের দাবি।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিদ্দিককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   শিবচর  বাড়ির উঠান  মাটি  লুকানো  ইয়াবা উদ্ধার  আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: