জোরারগঞ্জে ১৯টি ভারতীয় গরু ও পিকআপ জব্দ, আটক চার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের ১৯টি ভারতীয় গরু ও ২টি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে

2026-06-30T16:53:23+00:00
2026-06-30T16:54:20+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
জোরারগঞ্জে ১৯টি ভারতীয় গরু ও পিকআপ জব্দ, আটক চার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:৫৩ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ৪:৫৪ পিএম
পুলিশের বিশেষ অভিযানে জব্দ ভারতীয় গরু ও পিকআপ। ছবি : সময়ের আলো
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের ১৯টি ভারতীয় গরু ও ২টি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জের করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার এলাকায় গামারী বাগানের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি পিকআপে করে পাচারের সময় ১৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা। 


আটকরা হলেন, উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর এলাকার আব্দুর রাজ্জাক (৬৫), একই এলাকার নজরুল ইসলাম (২২), ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর এলাকার মো. আরিফ (২৭) এবং একই উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর সতেরো (চাঁদগাজী) এলাকার রাসেল ওরফে আলম (৩৫)।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

সময়ের আলো/জোই
  বিষয়:   জোরারগঞ্জ  ভারতীয় গরু  পিকআপ জব্দ  আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: