হাটহাজারীতে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

হাটহাজারীতে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিসসহ মো. আলমগীর হোসেন (৪২), এবং মো.সেলিম (৩৪) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে

2026-06-29T17:14:40+00:00
2026-06-29T17:14:40+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:১৪ পিএম 
ছবি : সময়ের আলো
হাটহাজারীতে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিসসহ মো. আলমগীর হোসেন (৪২), এবং মো.সেলিম (৩৪) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। এসময় অবৈধ শাড়ি থ্রি-পিস পরিবহন কাজে ব্যবহৃত একটি সিঙ্গেল ক্যাবিন পিকআপ (মিনি ট্রাক) জব্দ করা হয়।

সোমবার (২৯ জুন) ভোর সাড়ে চারটার দিকে পৌরসভা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমান।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক রুপন নাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে উল্লেখিত স্থান থেকে ১২৩৮ পিস অবৈধ শাড়ি ও ২৪৬ পিস অবৈধ থ্রি-পিস এবং পরিবহন কাজে ব্যবহৃত মিনি ট্রাক (ঢাকা-মেট্রো-ন-২৩-০৮৬০) জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

জব্দ করা অবৈধ পণ্যগুলির আনুমানিক মূল্য একচল্লিশ লক্ষ একাত্তর হাজার নয়শত টাকা (৪১,৭১,৯০০)। এ ঘটনায় মডেল থানার এএসআই মো. এমরান হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।


গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।

সময়ের আলো/আতা


  বিষয়:   হাটহাজারী  ভারতীয় পণ্য  জব্দ  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: