প্রি-আযহার প্রোগ্রামে সুযোগ পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি

বিবিধ

মিশরের বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রি-আযহার প্রোগ্রামে ভর্তির সুযোগ পাওয়া তিন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সংবর্ধনা দিয়েছে রুহ ইন্টারন্যাশনাল স্কুল।সোমবার (২৯

2026-06-30T16:53:42+00:00
2026-06-30T16:53:42+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
বিবিধ
প্রি-আযহার প্রোগ্রামে সুযোগ পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:৫৩ পিএম 
তিন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সংবর্ধনা দিয়েছে রুহ ইন্টারন্যাশনাল স্কুল। ছবি : সংগৃহীত
মিশরের বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রি-আযহার প্রোগ্রামে ভর্তির সুযোগ পাওয়া তিন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সংবর্ধনা দিয়েছে রুহ ইন্টারন্যাশনাল স্কুল।

সোমবার (২৯ জুন) রাতে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে অবস্থিত ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক হিফজ-বেসড ইসলামিক ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানটির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, মেধা ও মূল্যায়নের ভিত্তিতে স্কুলটির প্রাথমিক বিভাগের তিন শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রি-আযহার প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছে। বাংলাদেশের ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মধ্যে এই অর্জন প্রথম বলে দাবি করেন স্কুল কর্তৃপক্ষ।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও সম্মাননা জানানো হয়। এ সময় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকদের করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মুনাইম বিল্লাহ বলেন, ‘একটি শিশুকে শুধু পরীক্ষায় ভালো ফলের জন্য নয়, বরং কোরআনের শিক্ষা, উত্তম চরিত্র, বিশ্বমানের জ্ঞান ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে গড়ে তুলতে হবে।’ 

তিনি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলটির প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বক্তারা বলেন, ক্যামব্রিজ কারিকুলামের পাশাপাশি হিফজুল কোরআন ও ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে রুহ ইন্টারন্যাশনাল স্কুল আন্তর্জাতিক মানের শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলছে।

তাদের মতে, এই অর্জন শুধু তিন শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়; বরং দেশের ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষার জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উদাহরণ।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   প্রি-আযহার প্রোগ্রাম  শিক্ষার্থী  অভিভাবক  সংবর্ধনা 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: