ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আগামী ১ জুলাই থেকে দেশের সব ধরনের মার্চেন্ট পেমেন্ট পয়েন্ট বা দোকানে ইন্টার-অপারেবল ‘বাংলা কিউআর’ ব্যবহারের ব্যবস্থা বাধ্যতামূলক করছে বাংলাদেশ

2026-06-30T20:01:27+00:00
2026-06-30T20:01:27+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
অর্থনীতি
ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:০১ পিএম 
বাংলা কিউআর। ছবি : সংগৃহীত
আগামী ১ জুলাই থেকে দেশের সব ধরনের মার্চেন্ট পেমেন্ট পয়েন্ট বা দোকানে ইন্টার-অপারেবল ‘বাংলা কিউআর’ ব্যবহারের ব্যবস্থা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে গ্রাহকরা যেকোনো ব্যাংক বা মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ব্যবহার করে একই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন। এর মধ্যে দিয়ে ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

এ সিদ্ধান্ত কার্যকরের আগে ডিজিটাল লেনদেনে সচেতনতা বাড়াতে গত ২৪ জুন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে দিনব্যাপী ‘বাংলা কিউআর ট্রানজেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা নগদ অর্থের পরিবর্তে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন।

ক্যাম্পেইনে বিভিন্ন প্রতিষ্ঠানের অস্থায়ী স্টল বসানো হয়। ডাচ-বাংলা ব্যাংক-এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার।

অনুষ্ঠানে ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান বলেন, ‘বাংলা কিউআরের ব্যাপক ব্যবহার লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক করবে। এতে নগদ অর্থ বহনের প্রয়োজন কমবে এবং খুচরা টাকাসহ যেকোনো পরিমাণ অর্থ সহজেই ডিজিটালভাবে পরিশোধ করা যাবে।’

তিনি সব ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে (পিএসপি) তাদের মোবাইল অ্যাপে বাংলা কিউআর প্রযুক্তি সংযুক্ত করার আহ্বান জানান। 

তার মতে, ডিজিটাল লেনদেনের বিস্তার অর্থনীতিকে আরও আনুষ্ঠানিক করবে, জিডিপি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াবে।


অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের আরেক ডেপুটি গভর্নর মো. কবির আহমেদ বলেন, ‘ডিজিটাল লেনদেন বাড়লে অর্থনীতিতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং কর আদায়ও সহজ হবে।’ 

তিনি জানান, আগামী বছর একটি ইন্টার-অপারেবল ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে বিভিন্ন ব্যাংক হিসাব ও এমএফএস ওয়ালেটের মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর করা যাবে।

এদিকে, দেশের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ আনুষ্ঠানিকভাবে বাংলা কিউআর এবং এনপিএসবি নেটওয়ার্কে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে বাংলা কিউআর প্ল্যাটফর্মের আওতায় থাকা প্রায় ১০ লাখ মার্চেন্টের কাছে নগদের গ্রাহকেরাও ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।

একই সঙ্গে প্রতিষ্ঠানটি নতুন ‘ট্রান্সফার মানি’ ফিচার চালু করেছে, যার মাধ্যমে বিভিন্ন ব্যাংক হিসাব ও এমএফএস অ্যাকাউন্টের মধ্যে সরাসরি অর্থ স্থানান্তর করা সম্ভব হবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   জুলাই  বাংলা কিউআর  ডিজিটাল লেনদেন  বাংলাদেশ ব্যাংক 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: