২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ডিসেম্বর পর্যন্ত ৬ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
গত অর্থবছরের মে মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৫ শতাংশ। অথচ পুরো ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রাই ছিল সাড়ে ৮ শতাংশ। তবে প্রবৃদ্ধি অর্জনের তুলনায় বাড়ানো হয়েছে।
এদিকে অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ১০ দশমিক ৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান জানান, আমরা পলিসি রেটের ধারাবাহিকতা রাখব একইসঙ্গে ঋণের আমানত ও সুদের স্প্রেড ৪ শতাংশ বেধে দেওয়ার ফলে ব্যাংকগুলো অতিরিক্ত সুদ নির্ধারণ করতে পারবে না। এর ফলে আগামী ডিসেম্বরের মধ্যে ঋণের গ্রোথ ৭ শতাংশ হবে একইসঙ্গে আশা করছি আগামী জুনের মধ্যে ৮ শতাংশ বেসরকারি ঋণের প্রবৃদ্ধি হবে।
সময়ের আলো/কেএইচও