ইবি শিক্ষিকা হত্যার ঘটনা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনাটি আরও গভীরভাবে তদন্ত করতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি

2026-06-30T20:59:02+00:00
2026-06-30T20:59:02+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিক্ষা
ইবি শিক্ষিকা হত্যার ঘটনা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:৫৯ পিএম 
ইসলামী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনাটি আরও গভীরভাবে তদন্ত করতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৭৪তম সিন্ডিকেট সভায় এই বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা গেছে। গঠিত এই নতুন কমিটিকে উপাচার্যের কাছে যত দ্রুত সম্ভব তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন এই তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে আহ্বায়ক এবং অ্যাকাডেমিক শাখার উপরেজিস্ট্রার মাছুদুল হক তালুকদারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্য দুই বিশিষ্ট সদস্য হলেন— বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ড. আশরাফুর রহমান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন।


বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা যায়, গত ৪ মার্চ বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে নিজ কক্ষের ভেতরেই ওই শিক্ষিকাকে এক কর্মচারী নির্মমভাবে হত্যা করে। 

এই মর্মান্তিক ঘটনার পর গত ৭ মার্চ বিষয়টি তদন্ত করতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক করে প্রথম একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই প্রথম কমিটির দেওয়া রিপোর্টের ওপর ভিত্তি করেই এবার অধিকতর তদন্তের জন্য এই উচ্চক্ষমতাসম্পন্ন নতুন কমিটি গঠন করল ইবি প্রশাসন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ইবি শিক্ষিকা  হত্যা  তদন্ত  কমিটি গঠন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: