শেষ ৩২-এ মুখোমুখি ফ্রান্স-সুইডেন

ক্রীড়া ডেস্ক

খেলা

গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে বিশ্বকাপের শেষ ৩২-এ উঠেছে ফ্রান্স। তিন ম্যাচের সবকটিতে জয় পাওয়া দিদিয়ের দেশমের দল ১০ গোল

2026-07-01T03:06:44+00:00
2026-07-01T03:06:44+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
খেলা
শেষ ৩২-এ মুখোমুখি ফ্রান্স-সুইডেন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:০৬ এএম 
ছবি : সংগৃহীত
গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে বিশ্বকাপের শেষ ৩২-এ উঠেছে ফ্রান্স। তিন ম্যাচের সবকটিতে জয় পাওয়া দিদিয়ের দেশমের দল ১০ গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র ২টি।

অভিযান শুরুতে সেনেগালকে ৩-১ গোলে হারানোর পর ইরাককে ৩-০ গোলে এবং শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ফ্রান্স। তিন ম্যাচে ৪ গোল করে দুর্দান্ত ছন্দে রয়েছেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গিয়ে তিনি লিওনেল মেসিকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যেও এগিয়ে চলেছেন। অন্যদিকে নরওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করে আলোচনায় এসেছেন উসমান দেম্বেলে।

শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ এই ম্যাচে নরওয়ের বিপক্ষে খেলা একাদশে চারটি পরিবর্তন এনেছেন প্রধান কোচ দিদিয়ের দেশম। দলে ফিরেছেন লুকা দিনিয়ে, আদ্রিয়েন রাবিও, উইলিয়াম সালিবা ও ব্র্যাডলি বারকোলা। বেঞ্চে জায়গা হয়েছে মানু কোনে, মাক্সেন্স লাক্রোয়া, দেজিরে দুয়ে ও থিও হার্নান্দেজের।

ফ্রান্সের একাদশ : মাইক মাইগনান, জুল কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ো উপামেকানো, লুকা দিনিয়ে, আদ্রিয়েন রাবিও, অরেলিয়েন চুয়ামেনি, ব্র্যাডলি বারকোলা, মাইকেল অলিস, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপে।


অন্যদিকে, জাপানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নকআউট নিশ্চিত করা সুইডেনও একাদশে দুটি পরিবর্তন এনেছে। প্রধান কোচ গ্রাহাম পটার দলে সুযোগ দিয়েছেন দানিয়েল সভেনসন ও লুকাস বার্গভালকে। বেঞ্চে গেছেন আলেকজান্ডার বার্নহার্ডসন। আর চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না ইসাক হিয়েন।

সুইডেনের একাদশ : ভিদেল জেটারস্ট্রম, গুডমুন্ডসন, ভিক্টর লিন্ডেলফ, লাগেরবিয়েলকে, দানিয়েল সভেনসন, লুকাস বার্গভাল, আইয়ারি, স্ট্রাউড, আলেক্সান্ডার ইসাক, অ্যান্থনি এলাঙ্গা, ভিক্টর গিয়োকেরেস।

বিশ্বকাপের শেষ ৩২-এর এই লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে শেষ ষোলোতে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   মুখোমুখি  ফ্রান্স  সুইডেন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: