মরক্কোর প্রতিটি মায়ের গর্ব ইসমাইল সাইবারি

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ দৃঢ়তার পরিচয় দিয়ে মরক্কোকে জয় এনে দিয়েছেন ইসমাইল সাইবারি। ডাচদের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাথায় আঘাত পেলেও

2026-06-30T19:23:29+00:00
2026-06-30T19:32:04+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
খেলা
মরক্কোর প্রতিটি মায়ের গর্ব ইসমাইল সাইবারি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:২৩ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ৭:৩২ পিএম
মরক্কোকে জয় এনে দিয়েছেন ইসমাইল সাইবারি। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ দৃঢ়তার পরিচয় দিয়ে মরক্কোকে জয় এনে দিয়েছেন ইসমাইল সাইবারি। ডাচদের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাথায় আঘাত পেলেও মাঠ ছাড়েননি তিনি। চিকিৎসা নিয়ে জার্সি পরিবর্তন করে আবার খেলায় ফেরেন এবং টাইব্রেকারের শেষ শট থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে গ্যালারিতে গিয়ে মায়ের সঙ্গে আবেগঘন মুহূর্ত ভাগ করে নেন সাইবারি। তার সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সাইবারির ফুটবল ক্যারিয়ারের পথও ছিল সংগ্রামময়। ১৪ বছর বয়সে অতিরিক্ত ওজনের কারণে একটি বেলজিয়ান ক্লাব তাকে ছেড়ে দেয়। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠে তিনি নিজেকে নতুনভাবে গড়ে তোলেন।


আন্তর্জাতিক ফুটবলে স্পেন কিংবা বেলজিয়ামের হয়ে খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত নিজের শিকড়ের টানেই মরক্কোকে বেছে নেন সাইবারি। সেই সিদ্ধান্তের প্রতিদান দিয়ে বিশ্বকাপের মঞ্চে দেশের অন্যতম নায়ক হয়ে উঠেছেন তিনি।

তার দৃঢ়তা ও আত্মত্যাগে ভর করে মরক্কো এখন বিশ্বকাপে আরও বড় স্বপ্ন দেখছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মরক্কো  মায়ের গর্ব  ইসমাইল সাইবারি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: