চবি ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৬২তম সভায় বাজেট অনুমোদন

চট্টগ্রাম ব্যুরো ও চবি প্রতিনিধি

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ অর্থবছরের প্রাক্কলিত ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন)

2026-07-01T10:18:58+00:00
2026-07-01T10:18:58+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
চবি ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৬২তম সভায় বাজেট অনুমোদন
চট্টগ্রাম ব্যুরো ও চবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:১৮ এএম 
চবির ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৬২তম সভায় বাজেট অনুমোদন। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ অর্থবছরের প্রাক্কলিত ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) চবির ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৬২তম সভায় বাজেট অনুমোদন করা হয়। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের ৪৮৯ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার টাকার সংশোধিত রাজস্ব বাজেটও অনুমোদন করা হয়। মঙ্গলবার সকালে উপাচার্য দফতরের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয় যৌথ সভা। নিয়ম অনুযায়ী সভায় চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ও এফসি সচিব মো. আমিরুল ইসলাম বাজেট উপস্থাপন করার পর তা অনুমোদন করা হয়। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান এর সভাপতিত্বে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা ও সার্বিক উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করেছি। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য-শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ট্রান্সলেশনাল রিসার্চ বা প্রয়োগমুখী গবেষণা বৃদ্ধির করার লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র‍্যাংকিং উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এর কার্যক্রম চলমান রয়েছে।


উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সহযোগিতা কামনা করে উপাচার্য বলেন, যৌথ সভায় বিজ্ঞ মতামত ও সুপারিশ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অধিকতর সহায়ক ভূমিকা রাখবে। 

এফসি ও সিন্ডিকেটের যৌথ সভায় চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, সিন্ডিকেট সদস্য এস.এম. ফজলুল হক, প্রফেসর ড. মো. মনজরুল কিবরীয়া, মোহাম্মদ আলী, এম. সিরাজ উদ্দিন মিয়া, সিন্ডিকেট সচিব ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় অনলাইনে অংশগ্রহণ করেন চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. আবুল কালাম আজাদ।

এছাড়া যৌথ সভায় এফসি সদস্য প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম, প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমান, প্রফেসর ড. শাহাদাত হোছাইন, প্রফেসর ড. মোরশেদুর রহমান ও হিসাব নিয়ামক দফতরের প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল হোসেন অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবদুল আহাদ, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ-উল-আলম এবং পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   চবি  ফাইন্যান্স কমিটি  সিন্ডিকেট  বাজেট  অনুমোদন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: