বিসিএস ক্যাডার হয়েছেন সংগীতশিল্পী মুগ্ধ

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নতুন পরিচয় যোগ করেছেন কণ্ঠশিল্পী মির্জা তানজিম শরীফ মুগ্ধ। একইসঙ্গে

2026-07-01T18:49:38+00:00
2026-07-01T19:02:34+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আনন্দ সময়
বিসিএস ক্যাডার হয়েছেন সংগীতশিল্পী মুগ্ধ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:৪৯ পিএম  আপডেট: ০১.০৭.২০২৬ ৭:০২ পিএম
কণ্ঠশিল্পী মির্জা তানজিম শরীফ মুগ্ধ। ছবি : ফেসবুক থেকে নেওয়া
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নতুন পরিচয় যোগ করেছেন কণ্ঠশিল্পী মির্জা তানজিম শরীফ মুগ্ধ। একইসঙ্গে তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশ পেয়ে মেধাতালিকায় দেশের প্রথম ৫০ জনের মধ্যেও স্থান করে নিয়েছেন। 

মঙ্গলবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই সুখবরটি জানিয়েছেন মুগ্ধ। 

এক পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। ৪৭তম বিসিএস। প্রশাসন ক্যাডার। মেধাক্রমে দেশের প্রথম ৫০-এ স্থান করে নিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্তির সুসংবাদ জানাই সবাইকে। 


বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন মুগ্ধ। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি আরও লেখেন, শত দায়িত্বের চাপ, সহস্র সংশয়, দোটানা। তারপরও অজস্র প্রশ্নোত্তরের খোঁজে ৪৭, সমুদ্র পাড়ি দেওয়া বান্দার শ্রমের প্রতিদান যিনি দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিনের দরবারে লাখোকোটি শুকরিয়া। 

একই সঙ্গে, শিক্ষকতা পেশার প্রতি নিজের ভালোবাসার কথাও তুলে ধরেন তিনি। মুগ্ধ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় আমাকে যে আত্মতৃপ্তি দিয়েছে, বিসিএসের এই সাফল্যের আনন্দের মধ্যেও সেই অনুভূতির মূল্য কমে যায়নি।

সংগীতপ্রেমীদের কাছে মির্জা তানজিম শরীফ মুগ্ধ পরিচিত মুখ। ২০১০ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসেন তিনি। সংগীতের পাশাপাশি উপস্থিত বক্তৃতা, রচনা ও চিত্রাঙ্কনেও দক্ষতার পরিচয় দিয়েছেন এই বহুমুখী প্রতিভার অধিকারী। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   সংগীতশিল্পী  মুগ্ধ  বিসিএস ৪৭  ক্যাডার 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: