চট্টগ্রামে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরের ফরেস্ট গেট এলাকায় প্রকাশ্যে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়েছে এক যুবককে।বুধবার (১ জুলাই)

2026-07-01T19:56:39+00:00
2026-07-01T19:56:39+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৭:৫৬ পিএম 
ফাইল ছবি
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরের ফরেস্ট গেট এলাকায় প্রকাশ্যে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়েছে এক যুবককে।

বুধবার (১ জুলাই) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আজাদ (২৫)। তিনি পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির রশীদের ছেলে। খুনের ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ফরেস্ট গেটের সামনে আজাদ রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত দুর্বৃত্ত তাকে গুলি করে। গুরুতর আহত হলে লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, মুরাদপুর মোড়ের কাছে ফরেস্ট এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশের টিম বর্তমানে সেখানে আছে। এ ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   চট্টগ্রাম  যুবক  গুলি  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: