বিশ্বকাপ ম্যাচ পরবর্তী উত্তেজনা, সালিশি বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর আদাবর থানাধীন এলাকায় বিশ্বকাপ ম্যাচের জয় উদযাপন নিয়ে বাগ্‌বিতণ্ডা জেরে সালিশি বৈঠক চলাকালে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা

2026-07-02T01:12:58+00:00
2026-07-02T01:12:58+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
বিশ্বকাপ ম্যাচ পরবর্তী উত্তেজনা, সালিশি বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:১২ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর আদাবর থানাধীন এলাকায় বিশ্বকাপ ম্যাচের জয় উদযাপন নিয়ে বাগ্‌বিতণ্ডা জেরে সালিশি বৈঠক চলাকালে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আবুল বাসার বাদশা (৩০) আদাবর থানার নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইউনিট সভাপতি মো. সাদ্দাম (৩৫)।

বুধবার (১ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, ফিফা বিশ্বকাপে ব্রাজিলের ফুটবল ম্যাচ দেখার পর নবোদয় হাউজিং এলাকায় কয়েকজন যুবক ঢোল বাজিয়ে উল্লাস করছিল। এ সময় আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের সঙ্গে নবোদয় বাজারের ব্যবসায়ী মজনুর ছেলে রিপনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রিপনকে চড়-থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এর জেরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিরোধ মীমাংসার জন্য নবোদয় বাজারে রঞ্জুর দোকানে একটি সালিশের বৈঠক বসে। বৈঠক চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক বাদশার হাত, পা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।


স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন।

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ব্রাজিলের খেলার দিন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার মীমাংসার জন্য বুধবার রাতে সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে দুইজন বিএনপি নেতাকে কুপিয়ে আহত করা হয়েছে। পরবর্তীতে ঢাকা মেডিকেলে বাদশা মারা যান। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত বিএনপি নেতা আবুল বাসার বাদশার বাবার নাম আব্দুল গফুর। তার বাড়ি ময়মনসিংহ নান্দাইল উপজেলার পূর্ব দলিলাহ গ্রামে। বর্তমানে নবোদয় হাউজিং বি-ব্লক ১নং রোডের বাসায় বাস করতেন তিনি। আহত ইউনিট সভাপতি ‎সাদ্দামের বাবার নাম আব্দুল মালেক। তার বাড়ি কিশোরগঞ্জের তারাইল থানায়। বর্তমানে নবোদয় হাউজিং ২ নং রোডের আনসার গলিতে বসবাস করেন তিনি। 

সময়ের আলো/আআ



  বিষয়:   বিশ্বকাপ  উত্তেজনা  সালিশ  বৈঠক  বিএনপি  নেতা  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: