হাফটাইম শেষে এগিয়ে সেনেগাল

সময়ের আলো ডেস্ক

খেলা

ইংল্যান্ডের পর এবার বেলজিয়ামের রক্ষণভাগকেও নাস্তানাবুদ করে ছাড়ল আফ্রিকান জায়ান্ট সেনেগাল। সিয়াটলে রাউন্ড অব ৩২-এর ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে প্রথমার্ধ

2026-07-02T03:06:40+00:00
2026-07-02T03:06:40+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
খেলা
হাফটাইম শেষে এগিয়ে সেনেগাল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:০৬ এএম 
ছবি : সংগৃহীত
ইংল্যান্ডের পর এবার বেলজিয়ামের রক্ষণভাগকেও নাস্তানাবুদ করে ছাড়ল আফ্রিকান জায়ান্ট সেনেগাল। সিয়াটলে রাউন্ড অব ৩২-এর ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছেড়েছে সাদিও মানের দল।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত গতিময় ফুটবল উপহার দিচ্ছে সেনেগাল। সাদিও মানে, ইসমাইলা সার ও ইলিমান এনদিয়ায়ের সমন্বিত আক্রমণে বেলজিয়ামের ডিফেন্সকে প্রথমার্ধের পুরোটা সময় চাপে রেখেছে তারা। বিশেষ করে ইসমাইলা সারের গতি সামলাতে হিমশিম খেতে হয়েছে বেলজিয়ামের রক্ষণভাগের খেলোয়াড়দের।

ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল সেনেগাল। জ্যাকবসের ক্রস বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া পরাস্ত করলেও, ফিরতি বলে ফাঁকা জালে বল জড়াতে ব্যর্থ হন ইসমাইলা সার। তাঁর নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসলে নিশ্চিত গোল বঞ্চিত হয় আফ্রিকান দলটি।

অবশেষে ২৫তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডান দিক থেকে পাপে গুইয়ের তৈরি করা চমৎকার সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত ফিনিশিংয়ে সেনেগালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন হাবিব দিয়ারা।


পুরো প্রথমার্ধে বেলজিয়ামকে বেশ ছন্দহীন মনে হয়েছে। নবম মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের একটি শট সেনেগালের গোলরক্ষক দিয়াও রুখে দিলেও, এরপর থেকে বেলজিয়ামের আক্রমণে তেমন ধার দেখা যায়নি। মাঝমাঠের দখল নিতে ব্যর্থ হয়েছেন কেভিন ডি ব্রুইনেরা।

প্রথমার্ধের পরিসংখ্যান ও মাঠের পারফরম্যান্স বিবেচনায় সেনেগালই ছিল ম্যাচের নিয়ন্ত্রক। সুযোগগুলো কাজে লাগাতে পারলে ব্যবধান আরও বড় হতে পারত। এখন দেখার বিষয়, দ্বিতীয়ার্ধে বেলজিয়াম তাদের চেনা ছন্দে ফিরে ঘুরে দাঁড়াতে পারে, নাকি ইতিহাস গড়ে রাউন্ড অব ১৬ নিশ্চিত করে সেনেগাল।

সময়ের আলো/আআ


  বিষয়:   হাফটাইম  সেনেগাল  বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: